রোববার ● ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩
কুমিল্লায় বেকারিতে কাপড়ের রং ব্যবহার, দুই প্রতিষ্ঠানকে জরিমানা৭০ হাজার টাকা 
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২২.১১.২০২৬ ২:১৫ এএম |

কুমিল্লায় বেকারিতে কাপড়ের রং ব্যবহার, দুই প্রতিষ্ঠানকে জরিমানা৭০ হাজার টাকা নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালির বাজার ও হাতিগারা এলাকায় বেকারিতে তৈরি খাদ্যপণ্যে নিষিদ্ধ কাপড়ের রং ও সিঁদুরের রং ব্যবহারের প্রমাণ পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ অপরাধে দুটি বেকারিকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে এসব অনিয়ম ধরা পড়ে।
অভিযান সূত্রে জানা যায়, বেকারিগুলোতে কেক, বিস্কুট, পাউরুটি, লাড্ডু ও মিষ্টি সিঙাড়াসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরিতে নিষিদ্ধ কাপড়ের রং (ইন্ডাস্ট্রিয়াল ডাই) ও সিঁদুরের রং ব্যবহার করা হচ্ছিল। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণের বিষয়টিও অভিযানে উঠে আসে।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী জিহাদ বেকারিকে ৩০ হাজার টাকা এবং ইউনাইটেড ফুড প্রডাক্টসকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। এ সময় কুমিল্লা জেলা পুলিশের একটি দল, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ এবং অফিস সহকারী ফরিদা ইয়াসমিন সহযোগিতা করেন।
অভিযান শেষে প্রতিষ্ঠান দুটির মালিকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। পাশাপাশি বেকারি মালিক সমিতির জিম্মায় প্রতিষ্ঠানগুলোকে সংশোধনের সুযোগ দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়।
ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২