মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
১০ অগ্রহায়ণ ১৪৩৩
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে৭৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ২
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৩.১১.২০২৬ ১:৪৮ এএম |

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে৭৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ২ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া ।।
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুই চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় নগদ ২ লাখ ২২ হাজার টাকা, একটি মোটরসাইকেলসহ প্রায় ৭৭ লাখ ৪ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধীনস্থ সালদানদী, শশীদল, খারেরা, আখাউড়া ও মঈনপুর বিওপির টহল দল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক অভিযানে দুই চোরাকারবারীকে আটক করা হয়। এ সময় ভারতীয় মোবাইল ডিসপ্লে, বিভিন্ন ধরনের ওষুধ, গরু, মোবাইল ফোন, ইস্কাফ সিরাপ, গাঁজা ও মদসহ বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করা হয়। পাশাপাশি নগদ ২ লাখ ২২ হাজার টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। জব্দ করা সব মালামালের আনুমানিক বাজারমূল্য ৭৭ লাখ ৪ হাজার ৫০০ টাকা। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানায়, সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সীমান্তকেন্দ্রিক অপরাধ দমনে বিজিবির তৎপরতা জোরদার করা হয়েছে। বিশেষ করে মাদক, চোরাচালান, মানব পাচার, নারী ও শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল অব্যাহত রয়েছে। ব্যাটালিয়ন কর্তৃপক্ষ আরও জানায়, সীমান্তে নিরাপত্তা ও জনসাধারণের আস্থা নিশ্চিত করতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২