বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
১১ অগ্রহায়ণ ১৪৩৩
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী লাকসামেআসছেন আজ
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৫.১১.২০২৬ ১:৪৭ এএম |

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী লাকসামেআসছেন আজসৈয়দ মুজিবুর রহমান দুলাল ।।
কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলায় দু'টি স্বতন্ত্র অত্যাধুনিক ষ্টেডিয়াম এবং স্বয়ংক্রিয় ক্রীড়া কমপ্লেক্সের প্রতিষ্ঠার লক্ষ্যে স্থান পরিদর্শনে আজ বুধবার (২৫ নভেম্বর) লাকসামে আসবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। 
এদিন দুপুরে মন্ত্রী উপজেলার মুদাফরগঞ্জ (উত্তর) ইউনিয়নের পাশাপুরে মো. আবুল কালাম হাই স্কুল ও কলেজ এবং পলিটেকনিক ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। 
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্য শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মন্ত্রীর লাকসামে আগমনের বিষয়টি নিশ্চিত করেছেন। 
তিনি জানান, একইদিন মন্ত্রী ওই ইউনিয়নের বামন্ডা গ্রামে একটি বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন এবং দুঃস্থদের মাঝে ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। 
এ ছাড়া, বিকেলে লাকসাম ষ্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে "নুতন কুঁড়ি" স্পোর্টস'র উদ্বোধন এবং লাকসাম উপজেলা বনাম মনোহরগঞ্জ উপজেলার মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচের খেলা উপভোগ করবেন। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক দুই উপজেলার বিভিন্ন ক্লাবের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ করবেন। 
স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালাম বলেন, লাকসামে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের আগমনকে ঘিরে লাকসামের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা ও আশার সঞ্চার হবে। 
তিনি বলেন, ছাত্র, কিশোর, তরুণ ও যুব সমাজকে সুস্থ্য ও দক্ষ জনশক্তিতে রূপান্তরে এবং মাদকমুক্ত রাখতে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশের বিকল্প নেই। এ ক্ষেত্রে প্রয়োজন অনুকূল পরিবেশ এবং সুন্দর ক্রীড়াঙ্গণ। 
তিনি বলেন, ক্রীড়াঙ্গণের উন্নয়নে লাকসাম ষ্টেডিয়ামকে আধুনিকায়ন এবং তাঁর নির্বাচনী এলাকায় পর্যাপ্ত খেলার মাঠ সৃজনের মাধ্যমে ছেলে-মেয়েদের খেলাধুলায় উৎসাহিত ও অনুপ্রাণিত করা এখন সময়ের দাবি। 
মো. আবুল কালাম এমপি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের আগমন উপলক্ষে আয়োজিত কর্মসূচি সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ ছাড়া, কর্মসূচির সফল বাস্তবায়নে সুন্দর ও সু-শৃঙ্খল পরিবেশ বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের প্রতিও আহবান জানান তিনি।


















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২