সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই, গ্যারান্টি দিয়ে দিলাম: এমপি সেলিম ভূঁইয়া 
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২২.১১.২০২৬ ২:১৩ এএম |

বাকশিস কুমিল্লা জেলার আংশিক কমিটি ঘোষণা
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই, গ্যারান্টি দিয়ে দিলাম: এমপি সেলিম ভূঁইয়া নিজস্ব প্রতিবেদক: আগামী দশ বছরের মধ্যে সরকার পরিবর্তনের কোন সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। তিনি বলছেন, ‘ আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না, সেই সম্ভাবনা নেই। গ্যারান্টি দিয়ে দিলাম। কারণ দেশের জনগণ আমাদেরকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। তারা অনেক প্রত্যাশা নিয়েই বিএনপিকে ভোট দিয়েছে; সুতরাং লোকেরা জানে যা করার বিএনপিই করবে। 
শনিবার (২১ নভেম্বর) দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
তিনি বলেন,  আপনারা সতর্ক থাকবেন। যারা শিক্ষা অধিদপ্তরের পিয়নকে ৫০ টাকা দিয়ে গেটে ঢুকে তারা আপনাদের কি দাবি আদায় করবে?  নিজের দাবিই তো আদায় করতে পারেনা। সুতরাং আপনারা সতর্ক থাকবেন। তবে দাবি আদায়ের জন্য সব সময় মাঠে নেমে আন্দোলন করতে হবে না '
ত্রি-বার্ষিক সম্মেলনে সেলিম ভূঁইয়া এমপি আরও বলেন, জাতীয়করন হলে শিক্ষকদের চাকরির নিরাপত্তা ও সামাজিক মর্যাদা দুটিই বাড়বে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন শিক্ষকদের চাকরি জাতীয় করনের জন্য টাকা যা লাগে তাই দিবো। কিন্তু উনি আমাদের কিছু দায়িত্বও দিয়েছেন। অনেক মাদ্রাসা, স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়ও আছে যাদের শিক্ষক আছে ছাত্র নাই। শিক্ষকরা যখন নিয়োগ পান তারা জানেন না সেখানে কতজন শিক্ষার্থী আছে। তাহলে এসব কি রাষ্ট্রের অপচয় না?  এই শিক্ষকদেরও আমরা জাতীয়করণের পক্ষে তবে শর্ত দেয়া হবে ছাত্র সংখ্যা বাড়াতে হবে। সে হিসাবে ৩২ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যদি ২৫/২৬ হাজার শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করন করে দিতে পারি- তাহলে তো আমার মনে হয় বেশির ভাগই এই সুবিধাটা পেয়ে যাবেন। 
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিষ) এর কুমিল্লা জেলা সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ এমদাদুল হক পলাশের সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মলেনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ, মাধ্যমিক উচ্চ উচ্চ শিক্ষা কুমিল্লা অঞ্চলের পরিচালক শহিদ উল্লা মজুমদার, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন। সম্মেলন পরিচালনা করেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) সম্পাদক অধ্যক্ষ মো. আব্দুর রহমান, সিনিয়র  যুগ্ম সম্পাদক অধ্যাপক সারোয়ার জাহার দোলন, সাংগঠনিক সম্পাদক  অধ্যাপক মো. নেছার আহমেদ রাজু।
সম্মেলনের শেষ পর্যায়ে আগামী তিন বছরের জন্য বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে অধ্যক্ষ এমদাদুল হক পলাশ সভাপতি, অধ্যক্ষ মো: আবদুর রহমান সাধারণ সম্পাদক, অধ্যাপক নাজমা আক্তার চৌধুরী সিনিয়র সহ-সভাপতি, অধ্যাপক মো. সারোয়ার জাহান দোলন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং অধ্যাপক মো: নেছার আহমেদ রাজু সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২