বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
১১ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাহ্মণপাড়ায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৫.১১.২০২৬ ১:৪৬ এএম |

ব্রাহ্মণপাড়ায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া ।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কৃষিজমি নষ্ট করে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে দুটি ড্রেজার মেশিন ও মাটি কাটার বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে থানা পুলিশ৷ মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনব্যাপী উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর চান্দলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ব্রাহ্মণপাড়া থানা পুলিশের উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন থানার উপপরিদর্শক (এসআই) মো. শামীম হোসেন। পুলিশ সূত্রে জানা গেছে, অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির ঘটনায় দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের ব্যবহৃত ড্রেজার পরিচালনার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে জব্দ করা হয়। এ ঘটনায় অভিযুক্তরা হলেন উপজেলার মাধবপুর ইউনিয়নের বাড়ানি গ্রামের কামাল হোসেন (৪০), সাহেবাবাদ ইউনিয়নের টাকই গ্রামের সুমন মিয়া (৩০) এবং ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার বল্লভপুর গ্রামের সোহেল মিয়া (৩২)। অভিযানে মাটি কাটার দুটি মেশিনসহ এর বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। কৃষিজমি রক্ষা এবং অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রি বন্ধে পুলিশের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২