বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬
১২ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাহ্মণপাড়ায় বিএনপিরচেয়ারম্যান পদে মনোনয়ন বিতরণ শুরু
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৫.১১.২০২৬ ১:৪৬ এএম |

ব্রাহ্মণপাড়ায় বিএনপিরচেয়ারম্যান পদে মনোনয়ন বিতরণ শুরুফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া ।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপত্র বিতরণ ও সংগ্রহ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়। আগামী শনিবার (২৮ নভেম্বর) পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ ও সংগ্রহ চলবে। কার্যক্রমের প্রথম দিনেই উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে একজন চেয়ারম্যান পদপ্রার্থী দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি হলেন উপজেলার ৭ নম্বর সাহেবাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক হাজী আমানত খান। মঙ্গলবার বিকালে সমর্থকদের নিয়ে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তাঁর হাতে দলীয় মনোনয়নপত্র তুলে দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক এইচ এম হেদায়েত উল্লাহ এবং সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মনির। এ ছাড়া উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, আগামী ২৮ নভেম্বর পর্যন্ত দলীয় মনোনয়নপত্র বিতরণ ও সংগ্রহ কার্যক্রম চলবে। এ সময়ের মধ্যে আগ্রহী চেয়ারম্যান পদপ্রার্থীরা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২