চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায়; শিক্ষা, যোগাযোগ ও কৃষি অবকাঠামোর আমূল পরিবর্তনের অঙ্গীকার
নিজস্ব প্রতিবেদক।। কেউ রাজনীতিকে দেখেন ক্ষমতার হাতিয়ার হিসেবে, আবার কেউ রাজনীতিকে বিবেচনা করেন মানুষের পাশে দাঁড়ানোর, বিপদে-আপদে সহযোগিতার এবং সমাজ পরিবর্তনের এক অনন্য মাধ্যম হিসেবে। মানুষের সেবা, এলাকার উন্নয়ন ও একটি সুন্দর সমাজ বিনির্মাণের প্রত্যয় নিয়ে কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নকে নতুনভাবে সাজানোর স্বপ্ন দেখছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ জহিরুল ইসলাম । আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁকে ঘিরে ইতি মধ্যে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-প্রচার শুরু হয়েছে।
শুধু নির্বাচনী আকাঙ্ক্ষা নয়, মোকাম ইউনিয়নের দীর্ঘদিনের অবহেলিত জনপদের চিত্র বদলে একটি পরিচ্ছন্ন, আধুনিক, শিক্ষাবান্ধব, মাদকমুক্ত ও নাগরিকদের বসবাসের উপযোগী ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। তাঁর উন্নয়ন ভাবনার কেন্দ্রে রয়েছে যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, কৃষির বিকাশ, জলাবদ্ধতা নিরসন এবং একটি স্থায়ী ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ।
হাজী মোঃ জহিরুল ইসলাম বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের পরিহল পাড়ার গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে এবং মরহুম সুলতান মেম্বারের ছোট ভাই । ছাত্রজীবন থেকেই তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। ১৯৮৭ সালে দশম শ্রেণিরতে পড়াশুনা কালিন বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্র দল দিয়ে রাজনৈতিক পদ যাত্রা শুরু করেন।
ওই সময় তিনি সাবেক নৌমন্ত্রী লেঃ কর্নেল আকবর হোসেন এবং জেলা বিএনপির সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ রাবেয়া বেগমের হাতে ফুল দিয়ে শুরু করেন ছাত্র দল। সেই থেকে রাজনীতিতে তার পথচলা। এর পর ১৯৯১ সালে তিনি উপজেলার নিমসার জুনাব আলী ডিগ্রি কলেজের ছাত্র দলের সভাপতি হিসেবে নির্বাচিত হন দীর্ঘ সময় ধরে ১৯৯৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করছেন। এর পর তিনি মোকাম ইউনিয়ন যুবদলের সভাপতি নির্বাচিত হয়ে সুনামের এবং সততার সহিত দায়িত্ব পালন করছেন। পরবর্তীতে ২০১২
সালে মোকাম ইউনিয়ন বিএনপিতে যোগদান করেন এবং সদস্য হিসেবে দীর্ঘ সময় ধরে কর্মকাণ্ড চালিয়ে যান। এরপর তিনি দলীয় বিবেচনায় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পান।
২০২৫ সনে তিনি উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা কমিটির সঙ্গে। উল্লেখ তিনি এক প্রতিক্রিয়ায় জানান বিগত ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন ষড়যন্ত্রের মামলায় কারাগারে গিয়েছেন ও কয়েক বার।
এছাড়া ও ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির তিনি সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক কর্মকান্ডের পাশাপাশি ব্যবসা বানিজ্য সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সংগঠনের সহিত ও তিনি ব্যপক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন।
নিমসার সোনালী সংঘের সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে সুনাম সততার সহিত দায়িত্ব পালন করছেন। এছাড়া ও নিমসার বাজারের ইজারাদার হিসেবে ও তিনি দায়িত্ব পালন এবং বাজার উন্নয়নের কাজ করেছেন।
অপরদিকে তিনি করোনা কালিন সময় এবং মহামারী ভয়াবহ ২০২৪ এর বন্যায় তিনি সাহায্যের সহযোগিতার হাত প্রসারিত করেছিলেন। তিনি অসহায় গরীব দুঃখীদের পাশে দাঁড়িয়েছিলেন। এছাড়া এলাকার গরীব দুঃখী অসহায়দের পাশে দাড়ান প্রান খুলে। কার বিয়ে সাধী লেখা সহ যে কোন বিপদ আপদে তিনি দুহাত প্রসারিত করে দেন। এ সমস্ত সাহায্য সহযোগিতা তিনি গলপনে করে আসছেন।
তিনি আরও বলেন আমি ইসলামের প্রতি সর্দায় দূর্বল থেকে ন্যায় নীতি নিষ্ঠা সততা আদর্শের সামনে রেখে আদর্শবান হয়ে কাজ করে আসছি। ভবিষ্যতে যেন সেই ভাবে আদর্শ কে বুকে ধারন করে সকল মানুষের সঙ্গে চলতে পারি দোয়া ও আর্শীবাদ সকলের কামনা করছি।
আসন্ন নির্বাচনে দলীয় সমর্থনের বিষয়ে আশাবাদী হাজী মোঃ জহিরুল ইসলাম । তিনি মনে করেন, দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, সাংগঠনিক কর্মকাণ্ড ও মানুষের সঙ্গে নিবিড় সম্পর্কের বিষয়গুলো বিবেচনায় দল তাঁকে সমর্থন দেবে।
নিজের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, মোকাম ইউনিয়নের অনেক জনপদ এখনো কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। কোথাও কাঁচা রাস্তা, কোথাও অসম্পূর্ণ পাকা সড়ক, আবার কোথাও যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতায় সাধারণ মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। নির্বাচিত হলে এসব সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সড়ক সংস্কার, নির্মাণ ও যোগাযোগব্যবস্থার আধুনিকায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নকেও বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
কৃষি উন্নয়নের পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, এলাকার ভরাট হয়ে যাওয়া খালগুলো পুনঃখননের উদ্যোগ নেওয়া হবে। এতে কৃষিজমিতে পানির সরবরাহ বাড়বে, জলাবদ্ধতা কমবে এবং কৃষকরা উপকৃত হবেন। পাশাপাশি ইউনিয়নের ড্রেনেজ ব্যবস্থার সংস্কার ও উন্নয়নের মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করা হবে।
তবে তাঁর উন্নয়ন ভাবনায় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা ও যুবসমাজকে সঠিক পথে ফিরিয়ে আনার বিষয়টি। তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, একটি পরিবারকে বিপর্যস্ত করে এবং সমাজের ভবিষ্যৎ প্রজন্মকেও অন্ধকারের দিকে ঠেলে দেয়। তাই সংসদ সদস্য হাজী মোঃ জসিম উদ্দিন জসিমের সহযোগিতা এবং স্থানীয় সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় মোকাম ইউনিয়নকে মাদকের ভয়াবহ ছোবল থেকে মুক্ত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না।
নিজের প্রত্যাশা ব্যক্ত করতে গিয়ে হাজী মোঃ জহিরুল ইসলাম বলেন, ব্যক্তিগত চাওয়া-পাওয়ার চেয়ে মানুষের প্রকৃত চাহিদা পূরণ এবং সততা ও নিষ্ঠার সঙ্গে জনসেবা করাই তাঁর কাছে বড় বিষয়। জনগণের আস্থা ও সহযোগিতা পেলে ইউনিয়নের প্রতিটি মানুষের ন্যায্য অধিকার, নাগরিক সুবিধা এবং উন্নয়ন প্রত্যাশা পূরণে কাজ করতে চান তিনি।
তিনি আরও বলেন, তাঁর স্বপ্নের মোকাম হবে এমন একটি ইউনিয়ন, যেখানে উন্নত সড়ক যোগাযোগ থাকবে, শিক্ষার পরিবেশ হবে সমৃদ্ধ, কৃষক পাবেন প্রয়োজনীয় সুযোগ-সুবিধা, যুবসমাজ মাদক থেকে দূরে থাকবে এবং প্রতিটি মানুষ নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশে বসবাস করতে পারবেন।
সবশেষে তিনি বলেন, “আমি মোকাম ইউনিয়নকে শুধু একটি প্রশাসনিক এলাকা হিসেবে নয়, বরং একটি সুন্দর, পরিচ্ছন্ন, আধুনিক ও মানবিক জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। জনগণের ভালোবাসা, আস্থা ও সহযোগিতাই হবে আমার পথচলার সবচেয়ে বড় শক্তি। মানুষের সেবা করার সুযোগ পেলে নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে ইউনিয়নবাসীর প্রত্যাশা পূরণে কাজ করব।”
