সৈয়দ মুজিবুর রহমান দুলাল:
কুমিল্লার লাকসাম থানা পুলিশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠন যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোররাতে পুলিশ লাকসাম পৌরশহর এবং উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করেন। পরে ওইদিন দুপুরে থানার আইনী প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের কুমিল্লার আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- বাকই (দক্ষিণ) ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বড় বিজরা গ্রামের আবদুল কাদের (৬৫), লাকসাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ড নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নশরতপুর গ্রামের রাকিবুল ইসলাম রাসেল (২৪), কান্দিরপাড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য নৈরপাড় গ্রামের বাহার উদ্দিন (৩৭), পৌরশহরের উত্তর লাকসামের সাইফুল ইসলামের ছেলে সিয়াম (২৮) এবং রফিকুল ইসলামের ছেলে আবদুর রহিম (২৩)।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলী, অঙ্গ ও সহযোগী সংগঠন যুবলীগ এবং ছাত্রলীগের তিন নেতাসহ ৫ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
লাকসাম থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগ এবং যুবলীগের তিন নেতার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন-২০০৯ (সংশোধনী ২০১৩) একটি মামলা এবং অপর দু'জনকে জনকে পুলিশ আইনের ৩৪(৬) ধারায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।
এই ব্যাপারে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী বলেন, গ্রেপ্তারকৃত ৫ জনকে পৃথক দু''টি মামলায় কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।
