বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
১১ অগ্রহায়ণ ১৪৩৩
মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল
কুমিল্লায় গ্রেফতার আ’লীগের ৭ নেতাকর্মীকে আদালতে প্রেরণ
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৪.১১.২০২৬ ১:৩৬ এএম |

কুমিল্লায় গ্রেফতার আ’লীগের ৭ নেতাকর্মীকে আদালতে প্রেরণসদর দক্ষিণ প্রতিনিধি: কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিল ও সরকারবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে গ্রেফতার নেতাকর্মীদের আদালতে প্রেরণ করা হয়েছে।
সূত্রে জানা যায়, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কোটবাড়ি বাতাবাড়িয়া এলাকায় আইরিশ হোটেলের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কয়েকজন নেতাকর্মী একত্রিত হয়ে সরকারবিরোধী স্লোগান, মহাসড়ক অবরোধ ও নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিত ব্যক্তিরা পুলিশের অবস্থান টের পেয়ে ছুটোছুটি শুরু করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনির উদ্দিন, নগরীর ১৯ নং ওয়ার্ড কৃষক লীগ সভাপতি তাজুল ইসলাম, উনাইসার গ্রামের আব্দুল মালেক, ভাঙ্গামুড়ার মফিজুল ইসলাম, দৈয়ারার হাবিবুর রহমান, হোসেনপুরের আবু বকর সিদ্দিক সোহাগ, মহেষপুরের খোকন মিয়া।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম জানায়, এ ঘটনায় থানায় নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেফতার ৭ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২