সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩
কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ব্যানারে মহাসড়কে মিছিল, আটক২
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৩.১১.২০২৬ ১:৪৮ এএম |

কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ব্যানারে মহাসড়কে মিছিল, আটক২সদর দক্ষিণ প্রতিনিধি: কুমিল্লার সদর দক্ষিণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। এ ঘটনায় সন্ধ্যার আগ পর্যন্ত দুইজনকে আটক করেছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) মহাসড়কের সদর দক্ষিণ মডেল থানাধীন কোটবাড়ি বাতাবাড়িয়া এলাকায় মহানগর আওয়ামী লীগের ব্যানারে এই মিছিল বের করা হয়।
দুপুরের পরে বিক্ষোভ মিছিলের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোখলেছুর রহমানের অনুসারীরা দলের ঘোষিত  ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে এ বিক্ষোভ মিছিল বের করে। এ সময় তাদেরকে বিভিন্ন শ্লোগান দিতে শুনা যায়।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। মিছিলের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২