সৈয়দ মুজিবুর রহমান দুলাল ।।
কুমিল্লার লাকসামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ এবং অঙ্গসংগঠন যুবলীগের তিন নেতাসহ ৮ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার (২১ নভেম্বর) বিকেলে থানার আইনী প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের কুমিল্লার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আগেরদিন শুক্রবার রাতে লাকসাম পৌরশহর এবং উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদেরকে পুলিশ গ্রেপ্তার করেন।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলী এবং যুবলীগের তিন নেতাসহ ৮ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলো- লাকসাম পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের সহ-সভাপতি
লুৎফুর হাসান (৫৪), ৪ নম্বর ওয়ার্ডের যুবলীগের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন মানিক (৪৭) এবং উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা (২৯)।
লাকসাম থানা পুলিশ সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ এবং যুবলীগের গ্রেপ্তারকৃত এই তিনজনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন-২০০৯ (সংশোধনী ২০১৩) পৃথক দু'টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কুমিল্লার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ ছাড়া, গ্রেপ্তারকৃত অপর পাঁচজনকে বিভিন্ন মামলায় কুমিল্লার আদালতে পাঠানো হয়। তাঁরা হলো- উপজেলার গোবিন্দপুরের হারুনুর রশিদের ছেলে আরমান (১৯), একই গ্রামের খোকন মিয়ার ছেলে খলিলুর (১৯), পৌরশহরের রাজঘাটের হাজী ওমর আলীর ছেলে আবদুল কাদের (২৮), একই এলাকার আবদুল মালেকের ছেলে বিল্লাল হোসেন (৩১)।
এই ব্যাপারে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ এবং যুবলীগের তিন নেতাসহ ৮ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রেপ্তারকৃত আওয়ামীলীগ এবং যুবলীগের তিনজনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন-২০০৯ (সংশোধিত ২০১৩) পৃথক দু'টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কুমিল্লার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ ছাড়াও গ্রেপ্তারকৃত অপর পাঁচজনকে পুলিশ আইনের ৩৪ (৬) ধারায় গ্রেপ্তার দেখিয়ে একইদিন কুমিল্লার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
