সদর দক্ষিণ প্রতিনিধি:
কুমিল্লা সিটি করপোরেশনের ২২ নং ওয়ার্ডের শ্রীমন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের পাঠদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায়।
পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান এবং পাঠদান কার্যক্রমে অংশ নেন। এ সময় শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি, পাঠদানের পরিবেশ ও বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি পাঠদানে অংশ নিয়ে তিনি তাদের পড়ালেখায় মনোযোগী হওয়ার পাশাপাশি নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকার পরামর্শ দেন।
শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন, পাঠদান কার্যক্রমের অগ্রগতি এবং শিক্ষার্থীদের উৎসাহিত করতেই তাঁর এ পরিদর্শন বলে সংশ্লিষ্টরা জানান।
ইউএনও সুজন চন্দ্র রায় জানান, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধের চর্চা জরুরি। আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তাদের এ অর্জন অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল ও সাফল্যের জন্য অনুপ্রাণিত করবে। শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
