১৯ এবং ২০ নভেম্বর ২০২৬ কুমিল্লা জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ৪৮ ঘণ্টায় ব্যাপক সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়েছে।
কুমিল্লা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান, পিপিএম-এর নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৬৪ জনসহ সর্বমোট ২৮৮ জনকে আটক করা হয়েছে।
আটককৃতদের মধ্যে ২০৭ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরদিকে, ৮১ জনকে মুচলেকা গ্রহণপূর্বক পরিবারের জিম্মায় প্রদান করা হয়েছে।
জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে অপরাধপ্রবণ এলাকায় নজরদারি জোরদার, অপরাধীদের শনাক্তকরণ এবং জননিরাপত্তা বিঘ্নিত করতে পারে এমন কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
কুমিল্লা জেলা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, মাদক, ছিনতাই, কিশোর গ্যাং, সন্ত্রাস ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান, পিপিএম-এর নির্দেশনায় কুমিল্লা জেলা পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধমুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ কুমিল্লা গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ।
জননিরাপত্তা নিশ্চিত করতে কুমিল্লা জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
