লাকসাম প্রতিনিধি ।।
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম বলেছেন, এদেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে হলে সকল হিংসা বিদ্বেষ ভুলে সরকারের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির ভাবনায় ঐক্যবদ্ধ এবং শান্তিপূর্ণ সহাবস্থান করতে হবে। ধর্মীয় গোঁড়ামী থেকে বেরিয়ে আসতে হবে। সেজন্য প্রয়োজন
সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সহমর্মিতা। তবেই এদেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। আর বর্তমান বিএনপি সরকার মানুষের কল্যাণ ও শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।
শুক্রবার (২০ নভেম্বর) লাকসাম উপজেলার বাকই (দক্ষিণ) ইউনিয়নের বরইগাঁও কনকচৈত্য বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত কঠিন চীবর দান উৎসব ও বৌদ্ধ ধর্মীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মো. আবুল কালাম এমপি এসব কথা বলেন।
ওইদিন বিকেলে বৌদ্ধদের ধর্মীয় নেতা দশম সংঘরাজ প্রয়াত জ্যোতিপাল মহাথেরো'র প্রতিষ্ঠিত অনাথআশ্রম ও কনকচৈত্য বৌদ্ধ বিহার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি মো. আবুল কালাম এমপি বলেন, সকল ধর্মের মানুষের সহাবস্থান ও সম্প্রীতিই হোক আমাদের শক্তি। তিনি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দান উৎসব ও সম্মলনে সকলের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে একটি মানবিক ও সম্প্রীতিময় সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বরইগাঁও কনকচৈত্য বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রজ্ঞাশ্রী মহাথের'র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নার্গিস সুলতানা, বৌদ্ধ ধর্মীয় নেতা চট্টগ্রামের মিরসরাই দমদমা নবাবপুর ধর্ম অকীর্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ড. ধর্মকীর্তি মহাথের, নোয়াখালীর সেনবাগের মতৈন্য গৌতম বিহারের অধ্যক্ষ শুদ্ধানন্দ মহাথের, জি জয়পাল ভিক্ষু, প্রিয়বংশ মহাথের, রতন জ্যোতিথের, অধ্যক্ষ শীলভদ্র ভিক্ষু, বৌদ্ধ ধর্মীয় গুরু করুনাদর্শী ভিক্ষু, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির জেষ্ঠ্য সহ-সভাপতি মো. শাহ সুলতান খোকন, লাকসাম উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মো. মোশাররফ হোসেন মশু, বাকই (দক্ষিণ) ইউনিয়ন বিএনপি সভাপতি মো. রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন মানিক, স্বপন চন্দ্র সিংহ, অনুষ্ঠানের সমন্বয়ক প্রিয় মোহন সিংহ, শ্যামল সিংহ ও বিদ্যুৎ বড়ুয়াসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বৌদ্ধ ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম এমপি বলেন, একটি গোষ্ঠী বিগতদিনে এদেশে সন্ত্রাস, নৈরাজ্য, হত্যা, গুমসহ নানাহ সন্ত্রাসীকর্মকাণ্ড সংঘটিত করেছেন। তাঁরা তৎকালীন বিরোধী রাজনৈতিক দলকে দমন-পীড়নে গুম-খুন, জুলুম-নির্যাতন চালিয়েছেন। এখন আবার কার্যক্রম নিষিদ্ধ ওই দলটি লকডাউনের নামে জ্বালাও-পোড়াও কর্মসূচির মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত।
প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম এমপি বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ এ দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়। দেশের জনগণ তাঁদের এসব ষড়যন্ত্র বুঝে গেছে। তাই লকডাউন কর্মসূচি প্রত্যাখ্যান করেছে। দেশের মানুষ শান্তি এবং উন্নয়ন-উৎপাদনে বিশ্বাসী। জাতি, ধর্ম-বর্ণ, নির্বিশেষে সকলকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সরকারের উন্নয়নমূলক কার্যক্রমে সার্বিক সহযোগিতার আহবান জানান তিনি।
