বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুড়িচংয়ে মাদক ব্যবসার প্রতিবাদ করায় হামলার অভিযোগ
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১৮.১১.২০২৬ ১:১৮ এএম |

আহত ৫-৬ জন, গ্রেফতার নারী সহ ৩ জন----
বুড়িচংয়ে মাদক ব্যবসার প্রতিবাদ করায় হামলার অভিযোগসৌরভ মাহমুদ হারুন ।।
কুমিল্লার বুড়িচং উপজেলার খারেরায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় এক ব্যক্তির পরিবারের সদস্য ও স্বজনদের ওপর হামলা, মারধর এবং দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় একটি মাদক চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় নারী-পুরুষসহ ৫-৬ জন   আহত হয়েছে।  ঘটনাটি ঘটেছে গত সোমবার বিকেলে। ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন অভিযোগকারী ও তাঁর পরিবারের সদস্যরা।
এ ঘটনায় সোমবার রাতে  বুড়িচং থানায় মামলা দায়ের করার পর ওই রাতে পুলিশ অভিযান চালিয়ে নারী পুরুষ সহ তিন জন আসামি কে গ্রেফতার করেছে। অভিযোগ দায়েরকরেন  উপজেলার বাকশীমূল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খাড়েরা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা আবদুল মান্নান (৬২)। তিনি অভিযোগে ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে অভিযুক্ত করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তদের মধ্যে কয়েকজন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগকারীর দাবি। তাঁদের মাদক কারবারের কারণে এলাকার যুবসমাজ বিপথগামী হচ্ছে এবং সামাজিক পরিবেশ বিনষ্ট হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ নিয়ে প্রতিবাদ করায় অভিযুক্তদের সঙ্গে অভিযোগকারী পরিবারের বিরোধের সৃষ্টি হয়।
অভিযোগে বলা হয়, গত ১৫ নভেম্বর রোববার  রাত আনুমানিক  সাড়ে ৮টার  দিকে খারেরা গ্রামের আবদুল জলিলের মুরগির খামারের সামনে মাদকবিরোধী তৎপরতার সময় অভিযুক্তদের সঙ্গে স্থানীয় কয়েকজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে রাত আনুমানিক ৯টার দিকে খাড়েরা পূর্বপাড়া ফেরকানিয়া পাঞ্জেগানা মসজিদের সামনে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে উপস্থিত হয়ে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা ধারালো দা, ছুরি, লোহার রড ও অন্যান্য দেশীয় অস্ত্র দিয়ে তাঁদের ওপর আক্রমণ করে। এতে কয়েকজন আহত হন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলার সময় কয়েকজনকে কুপিয়ে ও মারধর করে রক্তাক্ত জখম করা হয়। স্থানীয় লোকজন এগিয়ে এলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
আবদুল মান্নান অভিযোগে আরও দাবি করেন, মাদকবিরোধী প্রতিবাদ দমিয়ে রাখতে অভিযুক্তরা তাঁদের পরিবারের সদস্য ও স্বজনদের নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ৩ জন কে আটক করেছে। লিমা আক্তার (২৪) স্বামী মৃ শাকিল মিয়া, গুলশান আরা বেগম (৩৭) স্বামী  মোঃ শহীদ মিয়া ও রাকিবুল হাসান রকি (৩০) পিতা আমিন মিয়া।
অভিযোগকারী আবদুল মান্নান ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যপারে বুড়িচং থানার সেকেন্ড অফিসার রাকিবুল হাসান জানান এ ঘটনায় বুড়িচং থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে নারী পুরুষ সহ ৩ জন কে গ্রেফতার করা হয়েছে। আসামিদের কে মঙ্গলবার কুমিল্লা কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২