বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
৪ অগ্রহায়ণ ১৪৩৩
চান্দিনা ‘ডেনিম’ গার্মেন্টবন্ধের একদিন পর পুনরায় চালুর ঘোষণা
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১৭.১১.২০২৬ ১:৩৪ এএম |

চান্দিনা ‘ডেনিম’ গার্মেন্টবন্ধের একদিন পর পুনরায় চালুর ঘোষণারণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার চান্দিনায় অবস্থিত ‘ডেনিম প্রসেসিং প্লান্ট লিমিটেড’ গার্মেন্টসটি বন্ধের একদিন পর পুনরায় চালুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। 
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে গার্মেন্টস কর্তৃপক্ষের স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয় মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে আলোচনার শেষে সমঝোতার ভিত্তিতে আগামীকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে গার্মেন্টস এর সকল কার্যক্রম চালু করা হবে।
ডেনিম প্রসেসিং প্লান্ট লিমিটেড এর পরিচালক মো. আলমগীর হোসেন জানান- সোমবার সকালে প্রায় ৩০ শতাংশ কর্মী কাজে যোগ দিতে গার্মেন্টস-এ আসেন। আমরা তাদেরকে সাদুবাদ জানালেও তাদেরকে কাজে যোগ দিতে দেইনি। কারণ ২৫-৩০ শতাংশ শ্রমিক দিয়ে গার্মেন্টস চালু করা সম্ভব নয়। দুপুরে ২০-২৫ জন্য নেতৃত্বদানকারী শ্রমিক  আমাদের সাথে আলোচনায় বসেন এবং অক্টোবর মাসের বেতন ৩০ নভেম্বর প্রদানের সিদ্ধান্তকে মেনে নিয়ে কাজে যোগদান করতে সম্মত হন। যারফলে আমরা আগামীকাল থেকে গার্মেন্টস চালু করার সিদ্ধান্ত নিয়ে চিঠি প্রদান করি। 
প্রসঙ্গত, শ্রমিকদের অক্টোবর মাসের বেতন ১৫ নভেম্বরের স্থলে ২৫ নভেম্বর প্রদান করার ঘোষণাকে মেনে নেয়নি শ্রমিকরা। মালিকপক্ষ, উপজেলা প্রশাসক, কলকারখানা অধিদপ্তরের কর্মকর্তা ও থানা পুলিশ এক যোগে শ্রমিকদের সাথে আলোচনা করেও সমাধান হয়। ওই বকেয়া বেতন এর দাবীতে শ্রমিকদের আন্দোলনের শঙ্কায় রবিবার (১৫ নভেম্বর) সকালে গার্মেন্টস ফ্যাক্টরীর সামনের ফটকে এক মাসের বন্ধের নোটিশ সাঁটানো হয়। 
‘ওই নোটিশে উল্লেখ করা হয়েছিল- আগামীকাল ১৬ নভেম্বর ২০২৬ (আজ) সোমবার সমস্ত শ্রমিকের উপস্থিতিতে কারখানার সকল সেকশন পুনরায় চালু হলে অক্টোবর-২৬ মাসের বেতন আগামী ৩০ নভেম্বর ২০২৬ তারিখ প্রদান করা হবে। অন্যথায় বাংলাদেশ শ্রম আইন ২০২৬ এর ধারা ১২ (১) অনুযায়ী কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে ১৪ নভেম্বর ২৬ তারিখ হতে কারখানার সকল কার্যক্রম আগামী ৩০ দিন অর্থাৎ ১৩ ডিসেম্বর ২৬ইং তারিখ পর্যন্ত বন্ধ থাকবে’। 















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২