ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়াঃ
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল হুদা দরবারের পীর সাহেব হযরত মাও মাহমুদুর রহমানের আগমন উপলক্ষে বার্ষিক ইছালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর রবিবার ব্রাহ্মণপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের পীর, বাংলাদেশ তালীমে হিযবুল্লাহ এর কেন্দ্রীয় আমীর এবং ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল হুদা বহুমুখী কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আলহাজ্ব হযরত মাওলানা মাহমুদুর রহমান পীর সাহেবের কেবলার শুভগমণ উপলক্ষে এ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব হুমায়ুন কবির (রুকু) ভূঁইয়া।মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী মো: জসিম উদ্দিন। এছাড়া প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো: আমির হোসেন। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: ময়নালে হোসেন। মাহফিলে বয়ান পেশ করেন শায়খুল হাদিস আল্লামা মুফতি মুহাম্মদ ওসমান গনি সালেহী।এছাড়াও দেশের প্রখ্যাত ওলামায়ে কেরামগণ মাহফিলে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন। পবিত্রকোরআন ও হাদিসের আলোকে জীবন গঠনমূলক আলোচনা করেন সোনাকান্দা দরবার শরীফের পীর হযরত মাও মাহমুদুর রহমান। পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়। এসময় সোনাকান্দা দরবার শরীফের খাদেম মোঃ আমিরুল ইসলামসহ দরবারের বক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
