বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
৪ অগ্রহায়ণ ১৪৩৩
নিজস্ব কার্যালয় ভবনের উদ্বোধন ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব  
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম |

রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল বলেন, মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম হলো আবাসন। প্রত্যেক মানুষেরই নিরাপদে মাথা গোঁজার একটি স্থায়ী ঠিকানা প্রয়োজন। বাংলাদেশের ১৮ কোটি মানুষের মধ্যে উচ্চবিত্তদের আবাসন নিয়ে তেমন সংকট না থাকলেও মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের জন্য এটি বড় সমস্যা। এসব মানুষের আবাসনের স্বপ্ন পূরণে সারা দেশে কাজ করছেন আবাসন খাতের উদ্যোক্তারা।
সোমবার (১৬ নভেম্বর)  বিকালে দৌলতপুরে কুমিল্লায় ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব এবং প্রতিষ্ঠানের স্থায়ী ও নিজস্ব কার্যালয় ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।  
 ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুর রাজ্জাক এবং ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ।
অনুষ্ঠনের স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক মো. আক্তার হোসেন। 
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন  কর্ণফুলী গ্রুপ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও রিহ্যাবের স্ট্যান্ডিং কমিটি ফর লিংকেজ ইন্ডাস্ট্রিজের কো-চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া এবং রিহ্যাবের স্ট্যান্ডিং কমিটি ফর ন্যাশনাল ফেয়ারের চেয়ারম্যান আলহাজ অধ্যাপক ফারুক আহমেদ,ইনসাফ গ্রুপের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক  মোখলেছুর রহমান , বিশিষ্ট সমাজসেবক আবদুল্লাহ আল মামুন, গোলাম মোস্তফা ও হেলাল উদ্দিন বশির, ইনসাফ কল্যাণ সমিতির পরিচালক মো. মাহফুজুল হক, তামিরুল উম্মাহ আলিম মাদ্রাসার অধ্যক্ষ রাশেদুল হক, বিশিষ্ট সমাজসেবক আই আর আশিক আহমেদ শাহিন, ইনসাফ গার্ডেন সিটি কল্যাণ সমিতির সেক্রেটারি অধ্যাপক নুরুল হুদা প্রমুখ। 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২