মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া ।।
কুমিল্লার বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় ১৯১০ সালে বরুড়া কাসেড্ডা জুনিয়র হাইস্কুল নামে প্রথমে যাত্রা শুরু হয়। বর্তমানে পৌর আর্দশ সরকারী প্রাথমিক বিদ্যালয় যেই জায়গায় সেই জায়গায় শুরুটা হয়। দীর্ঘ ৪৭ বছর পরিচালনার পর জুনিয়র হাইস্কুল টি বন্ধের উপক্রম হয় জায়গা স্বল্পতা ও আর্থিক অনাটনের কারণে, তখন হাজী নোয়াব আলী সাহেব সহ আরো ৬ জন যথাক্রমে মোঃ মমতাজ উদ্দিন বরুড়া, আনছর আলী পাটোয়ারী বরুড়া, আমির আলী, শুশুন্ডা, মোঃ জয়নাল আবেদীন দেওড়া, আঃ ওয়াহাব মিয়া চেয়ারম্যান বরুড়া পাঠানপাড়া ও ডাঃ আবদুর রহিম বরুড়া, পুনরায় স্কুল টি কে স্থানান্তরিত করে বর্তমান জায়গায় ১৯৫৭ সালে দশম শ্রেণী সহ খোলার অনুমতি আনেন, তখন কার যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে। পরবর্তী ১০ বছর শ্রেণী কার্যক্রম চালানোর পর ১/১/১৯৬৭ সালে স্কুলের নাম পরিবর্তন করে সরকারের নিয়ম অনুযায়ী সকল ফি জমা দিয়ে বরুড়া হাজী নোয়াব আলী ইন্সটিটিউট করা হয়। আবার ও ২০/০৩/১৯৬৯ সালে নাম পুনরায় পরিবর্তন করে সরকারের নিয়ম অনুযায়ী বরুড়া হাজী নোয়াব আলী হাইস্কুল নামে পাঠদান শুরু করা হয় ।১৯৮৫ সালে বিদ্যালয়টির সাথে আবারও পাইলট শব্দ যোগ হলে তখন নাম হয়, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় হয়। ২০০৫ সালে মন্ত্রণালয়ের একটি অডিট হয়। সে রিপোর্টে দেখা যায় ১৯১০ সালে এ বিদ্যালয়ের প্রতিষ্ঠা করা হয়।
১৫ নভেম্বর সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে এ তথ্য উপস্থাপন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেধাদ উদ্দিন, ম্যানেজিং কমিটির সভাপতি হাজী জুনাব আলী ও বিদ্যালয়ের এসএসসি প্রথম ব্যাচ শিক্ষার্থী সৈয়দ রেজাউল হক রেজু। যদি ও স্কুল টি ১৯৬৮ সালে নবম ও দশম শ্রেণী খোলা হয়। জুনিয়র হিসেবে ১৯১০ সালেই স্কুল প্রতিষ্ঠা লাভ করে। পর্যায়ক্রমে ধাপে ধাপে একাধিক বার নাম পরিবর্তন হয়।
এ নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই বলে জানান বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি।
