শাহীন আলম ।।
কুমিল্লা জেলা উত্তর জামায়াতের ২০২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকালে কুমিল্লা উত্তর জেলা জামায়াতের কার্যালয়ে জেলা আমীর অধ্যাপক আবদুল মতিন’র সভাপতিত্বে এক মজলিশে শুরা অধিবেশনে কমিটির সম্পন্ন হয়। এতে কুমিল্লা জেলা উত্তর জামায়াতের ২০২৭-২৮ সেশনের জন্য আমীর নির্বাচিত হয় অধ্যাপক আব্দুল মতিন এবং সেক্রেটারী হিসেবে নির্বাচিত হয় দেবিদ্বার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম শহীদ। মজলিশে শুরা অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা -নোয়াখালী অঞ্চলের পরিচালক মাওলানা এটি এম মাসুম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের টীম সদস্য এ কে এম শামসুদ্দিন। জেলা শুরা সদস্যদের পরামর্শের ভিত্তিতে জেলা নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকার, জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকিম ভুঞা, মুফতী আমিনুল ইসলাম, অধ্যাপক এ কে এম আনোয়ার হোসাইন। জেলা কর্ম পরিষদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন - অধ্যাপক আলমগীর সরকার, সাইফুল ইসলাম শহীদ, অধ্যাপক লোকমান হাকিম ভুঞা, মুফতী আমিনুল ইসলাম, অধ্যাপক আনোয়ার হোসাইন, মুহাম্মদ আবদুল বারী, মাওলানা মিজানুর রহমান আতিকী, অধ্যাপক গিয়াস উদ্দিন, অধ্যাপক আবদুল আওয়াল, অধ্যাপক তাসলিমুর রহমান,সাইফুল আলম, মাওলানা মোশাররফ হোসেন, অধ্যক্ষ ইউনুছ মিয়া, মনিরুজ্জামান বাহলুল, অধ্যাপক শহীদুল ইসলাম, অধ্যাপক ওয়াহিদুর রহমান, শামীম সরকার বিজ্ঞ, মাওলানা রেজাউল করিম, মাওলানা ছাইদুল হক।
