বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩
ব্রাহ্মণপাড়া উপজেলাসমিতি ঢাকার মতবিনিময় সভা 
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১২.১১.২০২৬ ১:৩৪ এএম |

ব্রাহ্মণপাড়া উপজেলাসমিতি ঢাকার মতবিনিময় সভা ইসমাইল নয়ন:
ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে এক সোহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর সমবায় টুইন টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সমিতির নির্ধারিত ভবন বাস্তবায়নে একদিনেই ৫৬ লাখ টাকার এক বিশেষ অনুদান ফান্ড গঠন করা হয়েছে।
ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার সভাপতি লায়ন মোস্তফা কামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন মুকুলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন জসিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৫ আসনের জামায়াত নেতা অ্যাডভোকেট ড. মোবারক হোসাইন, আয়কর আইনজীবী ও বিএনপি নেতা মো. হুমায়ুন কবির, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি সরকার জহিরুল হক মিঠুন,বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: কবির হোসেন, এবং খাইরুল আলম ভূঁইয়া মিঠু।
সভায় প্রধান অতিথি হাজী জসিম উদ্দিন জসিম এমপি সমিতির বিভিন্ন উন্নয়নমূলক ও ঐক্যবদ্ধ কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে তাঁর নেতৃত্বে সমিতির নির্দিষ্ট ভবন কর্মসূচি সফল করতে উপস্থিত সবার সহযোগিতায় একদিনেই ৫৬ লাখ টাকার ফান্ড তৈরি হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম দুলাল, মো. কামরুল ইসলাম ভূঁইয়া, আবু হানিফ শিপন, জসীমউদ্দীন, জালাল আহমেদ, দৈনিক যুগান্তরের সার্কুলেশন ম্যানেজার কামাল হোসেন, গোলাম নবী, হারুনুর রশিদ ও আইয়ুব সরকারসহ ঢাকায় বসবাসরত ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে সমিতির উত্তরোত্তর সাফল্য এবং ব্রাহ্মণপাড়াবাসীর সুদৃঢ় ঐক্য কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২