রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার চান্দিনায় সোমবার রাত থেকে মঙ্গলবার (১০ নভেম্বর) রাত পর্যন্ত ২৪ ঘন্টায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মীকে আটক করেছে থানা পুলিশ। এদের মধ্যে জোয়াগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মেহেদী হাসান তালুকদার (৪৭) কেও আটক করা হয়।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে তাদেরকে কুমিল্লা আদালতের মাধ্যমে কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চান্দিনা উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ৯জনকে আটক করে তারা। আটককৃতরা হলো- মাধাইয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা নেছার আহমেদ (২০), রিফাত হোসাইন পার্থ (১৯), মো. আরিফ হোসেন (১৯), মোস্তফা আহম্মেদ প্রকাশ হৃদয় (১৮), অনিক চন্দ্র শীল (২১), চান্দিনা পৌর ছাত্রলীগের সক্রিয় কর্মী মো. দেলোয়ার হোসেন সিয়াম (১৮), মহিচাইল ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় কর্মী রিফাত মিয়াজী (২০), এতবারপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মাইন উদ্দিন রনি (২৯)।
একই সময়ে উপজেলা সদরের পালকি সিনামা হল এলাকায় তল্লাশি চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করে পুলিশ। আটককৃত মোঃ লাল মিয়া (৪৩), গাইবান্ধা সদর উপজেলার তালুক রিফাইতপুর গ্রামের মৃত সাবু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে পৃথক মামলা দায়ের করা হয়।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান, নিষিদ্ধ ছাত্রলীগের লকডাউনকে কেন্দ্র করে চান্দিনা থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের হয়েছে। ওই মামলায় ৮জনকে গ্রেফতার দেখানো হয়েছে। অপর জন পুরাতন মামলার আসামী। সবাইকে কুমিল্লা কারাগারে প্রেরণ করা হয়েছে।
