শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
২৯ কার্তিক ১৪৩৩
যথাযোগ্য মর্যাদায় বেতিয়ারা শহীদ দিবস উদযাপন
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১২.১১.২০২৬ ১:৩৪ এএম |

যথাযোগ্য মর্যাদায় বেতিয়ারা শহীদ দিবস উদযাপনচৌদ্দগ্রাম প্রতিনিধি: ১১ নভেম্বর ঐতিহাসিক বেতিয়ারা শহীদ দিবস বাঙালির ইতিহাসে ঐতিহ্যবাহী গৌরবোজ্জ্ল একটি দিন। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে বীরোচিত ভূমিকা পালন করে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনী।১৯৭১ সালের এই দিনে ন্যাপ-কমিউনিষ্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের প্রশিক্ষিত গেরিলা বাহিনীর একটি গ্রুপের সাথে কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বেতিয়ারা নামকস্থান দিয়ে প্রবেশের সময় পাকবাহিনীর সাথে সম্মুখযুদ্ধে শহীদ হয় নয় জন বীর গেরিলা যোদ্ধা তাদের মধ্যে ছিলেন: শহীদ নিজাম উদ্দিন আজাদ,শহীদ বশির মাস্টার,শহীদ সিরাজুম মুনীর জাহাঙ্গীর,শহীদ শহীদুল্লাহ্ সাউদ, শহীদ আব্দুল কাইউম,শহীদ আওলাদ হোসেন,শহীদ আব্দুল কাদের, শহীদ মোহাম্মদ শফিউল্লাহ।
উক্ত শহীদ গেরিলা যোদ্ধাদের স্মরণে ১১ নভেম্বর বুধবার দিনব্যাপী কুমিল্লার চৌদ্দগ্রামের বেতিয়ারায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি রক্ষা পরিষদ ও মুক্তিযোদ্ধা প্রজন্মের সমন্বয়ে অনুষ্ঠিত হলো ৫৫তম শহীদ বেতিয়ারা দিবস। জগন্নাথদীঘি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক ও বেতিয়ারা শহীদ স্মৃতি রক্ষা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন মজুমদার জেবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির উপদেষ্টা কমিটির সভাপতি মনজুরুল আহসান খান। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি সাজ্জাদ জহির চন্দন, মুক্তিযোদ্ধা সংসদ কুমিল্লা জেলা কমান্ডার নুরে আলম, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক জাকারিয়া চৌধুরী যুবরাজ, জগন্নাথদিঘী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, মনিশিং ফরহাদ স্মৃতিট্রাস্টের মাহাবুব মিন্টু, খেলাঘর নারায়ণগঞ্জ জেলার পক্ষে জহিরুল ইসলাম জহির, সমমনা নারায়ণগঞ্জ থেকে গোবিন্দ চন্দ্র সাহা, শহীদ কাইয়ুম পাঠাগারের সুনীল কৃষ্ণ, বিজয়করা স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আসাদ উল্লাহ খালেদ, প্রথম আলো ফেনী জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের,  স্থানীয় মুক্তিযুদ্ধা প্রজন্মের সভাপতি রাইসুল হোসেন সাজ্জাদ, বেতিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আগা সাইফুল ইসলাম, মোঃ জুয়েল, বিএনপি নেতা মোখলেছুর রহমান রানা সহ সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। 
উল্লেখ্য, দিবসটিকে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জগন্নাথ দিঘী মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা প্রজন্ম, চৌদ্দগ্রাম উপজেলা ও জগন্নাথদিঘী ইউনিয়ন বিএনপি ও তারঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, খেলাঘর নারায়ণগঞ্জ, খেলাঘর ফেনী, বিজয়করা স্কুল এন্ড কলেজ, বেতিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাইয়ুম পাঠাগার সহ অসংখ্য সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
কুমিল্লা থেকে শহীদ বেদীতে ন্যাপ কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনীর সদস্য, বীরমুক্তিযোদ্ধা জেলা কমান্ডার আলহাজ্ব নূরে আলম ভূঁইয়া এর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মমিন, বীরমুক্তিযোদ্ধা আলী ফারুক,বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন,বীরমুক্তিযোদ্ধা আব্দুল জব্বার খান,বীরমুক্তিযোদ্ধাওসমান গনি,বীরমুক্তিযোদ্ধা জাহাঙ্গীরআলম,বীরমুক্তিযোদ্ধা ডা, শহিদুল ইসলাম,বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন,ন্যাপ নেতা দেলোয়ার হোসেন টুটুল, বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী, চৌদ্দগ্রাম উপজেলা কমান্ডার ও সদস্য সচিব নিজামুল হক ও আব্দুর রব।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২