বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩
২০ জেলায় ৮০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার: কৃষিমন্ত্রী
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম |

কৃষিপণ্য সংরক্ষণ জোরদার করা এবং আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যে সরকার দেশের ২০টি জেলার ৪০টি উপজেলায় কৃষকদের জন্য ৮০টি ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ফরিদপুর-৪ আসনের সরকারি দলের সংসদ সদস্য এম শহিদুল ইসলাম বকুলের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, ‘কৃষিপণ্য সংরক্ষণ এবং আমদানি নির্ভরতা হ্রাসের উদ্দেশ্যে ‘জলবায়ু-সহনশীল কৃষির জন্য কৃষকদের মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের প্রকল্প’-এর আওতায় এই মিনি কোল্ড স্টোরেজগুলো নির্মাণ করা হবে।’
ইতোমধ্যে কৃষকদের জন্য ৬০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে।
এ ছাড়া, ‘জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সাশ্রয়ী কোল্ড স্টোরেজ প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি’ শীর্ষক প্রকল্পের আওতায় দেশের ২৬টি জেলার ৫৪টি উপজেলায় ১০০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের লক্ষ্যমাত্রা ছিল। এই ১০০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে।
মন্ত্রী আরও জানান, কৃষিপণ্যের সংরক্ষণ ও বিপণন ব্যবস্থাকে আধুনিকায়নের লক্ষ্যে, ‘প্রাকৃতিক ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষিপণ্য সংরক্ষণ, মূল্য সংযোজন ও বিপণন ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এই প্রকল্পের আওতায় সারা দেশে ৫,০০০টি সংরক্ষণাগার নির্মাণের পরিকল্পনা রয়েছে, যার প্রতিটির ধারণক্ষমতা হবে ২০ মেট্রিক টন।
বর্তমানে সারা দেশে বিএডিসির মোট ৩১টি কোল্ড স্টোরেজ রয়েছে। এর মধ্যে একটি হলো ফরিদপুর সদর উপজেলায় অবস্থিত ১,০০০ মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন আলুর বীজ রাখার হিমাগার (কোল্ড স্টোরেজ)। বর্তমানে নতুন কোনো হিমাগার নির্মাণের পরিকল্পনা নেই।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২