বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩
ইনসাফ হাউজিংয়ের উদ্যোগে অসহায় পরিবার পেল নতুন ঘর
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম |

কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৪ নম্বর আমড়াতলী ইউনিয়নের অসহায় মো. রাজু আহমেদের পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দিয়েছে ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স।
প্রতিষ্ঠানটির অর্থায়নে আবদুল হান্নানের ছেলে রাজু আহমেদের পরিবারের জন্য ঘরটি নির্মাণ করা হয়। মঙ্গলবার (১০ নভেম্বর) নির্মাণকাজ সম্পন্ন হওয়ার পর ঘরটি পরিদর্শন করেন ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্সের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন ও ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক মো. আখতার হোসেন মনু।
এ সময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আবুল বাশার, ৪ নম্বর আমড়াতলী ইউনিয়ন শিবিরের সভাপতি মাজেদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অসহায় পরিবারের আবাসনের ব্যবস্থা করে দেওয়ার এ উদ্যোগকে মানবিক ও সামাজিক দায়বদ্ধতার প্রশংসনীয় দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয়রা।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২