ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া ।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ১৮ নভেম্বর। গত ০৮ অক্টোবর উপজেলার সকল সমবায় সমিতির প্রধানদের নিয়ে সাধারন সভার সিদান্ত ও তফসিল অনুযায়ী আগামী ১৮ নভেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে সভাপতি পদপ্রার্থী মোঃ ফারুক আহমেদ ইতি মধ্যে নির্বাচনে ভোটারদের কাছে গিয়ে তাকে ভোট দিতে ও দোয়া প্রার্থনা করছেন। আগামী ১৮ নভেম্বর ব্রাহ্মণপাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর নির্বাচনে আনারস প্রতীকে লড়বেন সাবেক সহ-সভাপতি, ২০২৬ সালের শ্রেষ্ঠ সমবায়ী ও উদ্যোক্তার পুরুস্কার প্রাপ্ত বর্তমানে সভাপতি প্রার্থী মোঃ ফারুক আহমেদ। নির্বাচনে ১জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় বর্তমানে সভাপতির আসনে প্রার্থী আছেন ৩ জন। এর মধ্যে আনারস প্রতীকে ফারুক আহামেদ রয়েছেন আলোচনায়। আসছে ১৮ নভেম্বর ব্রাহ্মণপাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ নির্বাচন বিষয়ে জানতে চাইলে সভাপতি প্রার্থী মোঃ ফারুক আহমেদ জানান, নির্বাচন কমিশন ইতি মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। নির্বাচনকে সামনে রেখে সভাপতি পদে আনারসে ভোট চেয়ে ভোটারদের কাছে যাচ্ছি। উপজেলার সকল সমবায় সমিতির সদস্যদের সাথে তাদের সমস্যা এবং আমি সভাপতি নির্বাচিত হলে তাদের সকল সমস্যার সমাধান করার জন্য কাজ করার প্রত্যায় ব্যক্ত করেন ফারুক আহমেদ। তিনি আরো বলেন, কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ সভাপতি চেয়ারটি একটি সম্মানের স্থান। এখানে কোন প্রকার লোটপাট করার জন্য নয় সাধারন সমবায়ীদের স্বার্থ রক্ষার্থে আমি নির্বাচন করতে এসেছি। আমি নির্বাচিত হলে সকল সমবায়ীদের নিয়ে আলোচনার মাধ্যমে ব্রাহ্মণপাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ কে আরো শক্তিশালী সংগঠন হিসেবে রুপান্তর করব ইনশাআল্লাহ। তাই সকল সমবায়ীদের কাছে আমার আবেদন আগামী ১৮ নভেম্বর বুধবার আমি ফারুক আহমেদ কে আনারস প্রতীকে ভোট দিন। ইতিমধ্যে ব্রাহ্মণপাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর নির্বাচন নিয়ে প্রার্থী এবং সাধারন ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।
