মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
২৬ কার্তিক ১৪৩৩
বৈষম্যহীন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ব্যবস্থার কোন বিকল্প নেই
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম |

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি-তে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ২১১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী গতকাল অনুষ্ঠিত হয়েছে। চার মাসব্যাপী এই প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন বার্ডের সম্মানিত মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ। সভাপতি তাঁর বক্তৃতায় বলেন, বৈষম্যহীন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ব্যবস্থার কোন বিকল্প নেই। জ্ঞানভিত্তিক সমাজ গঠনে শিক্ষকগণের ভূমিকা অগ্রগণ্য। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. ওয়াসীম মো: মেজবাহুল হক, মহাপরিচালক, নায়েম। 
সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) ড. মোঃ মিজানুর রহমান। এ কোর্সের কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন সালাহ উদ্দিন ইবনে সাঈদ, পরিচালক (প্রশাসন), বার্ড। এছাড়া সহযোগী কোর্স পরিচালক ও সহকারী কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন যথাক্রমে মিজ শারমিন শাহরিয়া, যুগ্মপরিচালক এবং জনাব রহমত উল্লাহ, সহকারী পরিচালক, বার্ড। এ কোর্সের সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন মিজ আযমা মাহমুদা, পরিচালক (রুটিন দায়িত্ব)। সার্বিক ফলাফল বিবেচনায় চেয়ারম্যান’স অ্যাওয়ার্ড লাভ করেন মিজ মোসাম্মৎ কবিতা পারভিন এবং ডিজি অ্যাওয়ার্ড লাভ করেন জনাব মোঃ মোখলেছুর রহমান, প্রভাষক। এ প্রশিক্ষণ কোর্সটিতে অংশগ্রহণ করেছেন বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ৫০ জন কর্মকর্তা।

 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২