মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
২৬ কার্তিক ১৪৩৩
স্থানীয় নির্বাচন ঘিরে কালীরবাজার ইউনিয়ন ৪ নং ওয়ার্ডে মতবিনিময় 
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম |

সৎ ও যোগ্য নেতৃত্ব এগিয়ে এলে সমাজের ইতিবাচক পরিবর্তন সম্ভব-অধ্যাপক এমদাদুল হক মামুন
কুমিল্লার আদর্শ সদর উপজেলার ১ নং কালীরবাজার ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সৈয়দপুরে আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও স্থানীয় নেতৃবৃন্দের উদ্যোগে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৭ নভেম্বর শনিবার সৈয়দপুর হোটেল নূরমহলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মাওলানা নেছার উদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন।
সভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী ১ নং  কালীরবাজার ইউনিয়নের আমির কাজী জাকির হোসাইন, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আশিকুর রহমান এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী বিশিষ্ট সমাজসেবক ফয়েজ আহমেদ মুন্সী।
এ ছাড়া বক্তব্য রাখেন ৪ নং ওয়ার্ডে জামায়াত মনোনীত মেম্বার পদপ্রার্থী ডা. আবুল বাশার এবং সংরক্ষিত মহিলা মেম্বার পদপ্রার্থী খোরশেদা আক্তার বকুল এর প্রতিনিধি ডা. আব্দুল বাতেন। সভায় ব্যাংকার মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন বলেন, সৎ, যোগ্য ও সামাজিক ব্যক্তিত্বরা সমাজ বিনির্মাণে এগিয়ে এলে বিদ্যমান সামাজিক সমস্যা ও অবক্ষয় দূর করে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। সমাজের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে নৈতিক মূল্যবোধসম্পন্ন যোগ্য নেতৃত্বের বিকল্প নেই।
তিনি আরও বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে দায়িত্বশীল ও জনসম্পৃক্ত ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে জনকল্যাণকে প্রাধান্য দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় আসন্ন স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী কার্যক্রম, এলাকার অবকাঠামোগত উন্নয়ন, জনসেবামূলক উদ্যোগ এবং স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশা নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ এলাকার উন্নয়ন ও জনস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২