বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩
ব্রাহ্মণপাড়ায় খাজা দয়াল বাবা বাচ্চু শাহ (রহ.)-এর বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠিত
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম |

ইসমাইল নয়ন ।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের বালিন খলাপাড়া এলাকায় হযরত খাজা দয়াল বাবা বাচ্চু শাহ (রহ.)-এর ১ দিনব্যাপী ৪র্থ বার্ষিক ওরশ মোবারক শান্তিপূর্ণ ও আধ্যাত্মিক পরিবেশে সম্পন্ন হয়েছে।  
গত রোববার (৮ নভেম্বর) বাদ আসর থেকে মাজার শরীফ প্রাঙ্গণে এই ওরশ মোবারকের অনুষ্ঠানমালা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন জসিম।  
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. আমির হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মহসিন কবির সরকার এবং ৫নং দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান ভূঁইয়া (রিপন)। এছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ডের মেম্বার জসিম উদ্দিন (দিলু)।  
এ সময় আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহজাহান সাজু, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু কাওসার, সাধারণ সম্পাদক কবির হোসেন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা জামানসহ মাজারের ভক্তবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সার্বিক আরজগুজারে ছিলেন আওলাদে মুতআলী মো: শরীফুল ইসলাম (শরীফ)।
ওরশ উপলক্ষে কুষ্টিয়া থেকে আমন্ত্রিত খ্যাতনামা লালন শিল্পীরা তাদের কণ্ঠে মনোমুগ্ধকর আধ্যাত্মিক গান পরিবেশন করেন, যা উপস্থিত ভক্ত-আশেকানদের মাঝে এক আবেগঘন ও আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২