বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩
কুবিতে নবম বাংলাদেশ মার্কেটিং ডে উদযাপন
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম |

কুবি প্রতিনিধি:বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) উদযাপিত হয়েছে ‘৯ম বাংলাদেশ মার্কেটিং ডে ২০২৬’।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের উদ্যোগে এবং মার্কেটার্স ইনস্টিটিউট বাংলাদেশের (এমআইবি) সহযোগিতায় দিবসটি উদযাপন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘মার্কেটিং ইন দ্য এইজ অব এআই’।
সকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকারের নেতৃত্বে একটি র‌্যালি বের করা হয়। এতে মার্কেটিং বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। র‌্যালি শেষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মেহের নিগার, অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক মো. আব্দুল্লাহ আল জামিল এবং অধ্যাপক ড. মো. মঈনুল হাসানসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শিক্ষার্থীদের শুধু তাত্ত্বিক শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না; প্রায়োগিক জ্ঞান ও প্রযুক্তিনির্ভর দক্ষতায় নিজেদের সমৃদ্ধ করতে হবে। কোনো আয়োজন যেন শুধু র‌্যালি কিংবা কেক কাটার আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে।’
তিনি আরো বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করতে এবং ইন্টার্নশিপের সুযোগ নিশ্চিত করতে শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ গড়ে তোলা প্রয়োজন। শিক্ষকদের গবেষণালব্ধ জ্ঞান সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং বছরজুড়ে নিয়মিত অ্যাকাডেমিক ও সহশিক্ষা কার্যক্রম চালু রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।
শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা বিকাশে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের লজিস্টিক ও নীতিগত সহায়তা অব্যাহত থাকবে বলে জানান উপ-উপাচার্য।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২