প্রদীপ মজুমদার :
কুমিল্লার লালমাই উপজেলার ছোটশরীফপুর ডিগ্রি কলেজে ভর্তিকৃত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) কলেজের হলরুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পরিচালক ও ছোটশরীফপুর ডিগ্রি কলেজের সভাপতি মোহাম্মদ সফিউল করিম।
কলেজের অধ্যক্ষ ফারুকুল ইসলাম ভূঞার সভাপতিত্বে এবং শিক্ষক আদম সফিউল্লাহ মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. আশরাফুল আলম, কলেজের বিদ্যোৎসাহী সদস্য ও উপ-কলেজ পরিদর্শক মোহাম্মদ আলী এবং অজিত গুহ কলেজের অধ্যক্ষ মো. শরীফুল ইসলাম।
এছাড়া বক্তব্য দেন কলেজের শিক্ষক মোর্শেদ আলম ও হুমায়ুন কবির মজুমদার, অভিভাবক সামছুদ্দিন মজুমদার মানিক, সফিকুর রহমান ও আবুল কাসেম।
উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক সহকারী অধ্যাপক শহীদুল ইসলাম, গোলাম কিবরিয়া, রঞ্জন সাহা,রতন দেবনাথ।
অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন দিদারুল আলম ও সৃষ্টি রানী রায়। এর আগে অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন কলেজের শিক্ষকরা।
সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত পাঠদানের মাধ্যমে দক্ষ নাগরিক গড়ে তুলতে হবে।
শিক্ষার্থীদের সাফল্যে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক হস্তক্ষেপ পরিহার করে শিক্ষার পরিবেশ গড়ে তোলার তাগিদ দেওয়া হয়। মোবাইল ব্যবহারে সর্তকতা অবলম্বনের নির্দেশ দেন বক্তারা। এ সময় শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় শিক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন মতামত ও পরামর্শ গুরুত্বের সঙ্গে শোনা হয়।
