মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
২৬ কার্তিক ১৪৩৩
সকালে ছোট বিকেলে মারা গেলেন বড় ভাই
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম |

চাঁদপুরের মতলব দক্ষিণে পাঁচ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই পরিবারে শোকের মাতম চলছে।
সোমবার (৯ নভেম্বর) এ ঘটনা ঘটে। ওই দুই ভাই হলেন উপজেলার মতলব পৌরসভার নবকলস গ্রামের মোহাম্মদ আব্দুর রহমান খানের ছেলে হাসিম খান (৬০) ও হাসান খান (৫৫)।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে উপজেলার বোয়ালিয়া এলাকায় ছোট ভাই হাসান খান ভাড়াবাড়িতে মারা যান। পরে ছোট ভাইয়ের মরদেহ বাড়িতে এলে বিকেল ৩টার দিকে মারা যান বড় ভাই।
নবকলস গ্রামের বাসিন্দা সোহেল প্রধান বলেন, কয়েক ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। দুই ভাইকে হারিয়ে পরিবারটি গভীর শোকের মধ্যে পড়েছে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২