মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
২৬ কার্তিক ১৪৩৩
কুমিল্লায় জাতীয় সমবায় দিবস পালিতশ্রেষ্ঠ সমবায় সমিতিহিসেবে পুরস্কৃত স্বনির্ভর শ্রমজীবী সমবায় সমিতি
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ০৯.১১.২০২৬ ১:০৬ এএম |

কুমিল্লায় জাতীয় সমবায় দিবস পালিতশ্রেষ্ঠ সমবায় সমিতিহিসেবে পুরস্কৃত স্বনির্ভর শ্রমজীবী সমবায় সমিতিগাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা।।
‘করবো সমবায়, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় পালিত হয় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে  আলোচনা সভা ও সমবায় সদস্যদের পুরস্কার, সম্মাননা প্রদান ও সনদপত্র প্রদানসহ  নানা কর্মসূচির আয়োজন করা হয়।
রোববার (৮ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসন ও সমবায় বিভাগ, কুমিল্লার আয়োজনে জেলা প্রশাসক কুমিল্লার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা -৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: মনিরুল হক চৌধুরী ভিডিও কলে যুক্ত হয়ে বক্তব্য রাখেন।
জেলা প্রশাসক মিজ্ রোজী আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার মো: সালমান ইকবাল।
প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন, সমবায় আন্দোলন দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক বৈষম্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দেশের সব স্তরের মানুষকে সমবায়ের আওতায় এনে আত্মকর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন এবং একটি বৈষম্যহীন ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ‘সবার জন্য বাংলাদেশ’ গড়তে সমবায়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্মিলিত উদ্যোগকে আরও শক্তিশালী করতে হবে। এর মাধ্যমে দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি টেকসই অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করা সম্ভব।
সমবায়ী মো: আবদুস সাত্তারের  সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজিব মাহমুদ মিঠুন, মো: কামাল উদ্দিন (বিআরডিবি), উপজেলা সমবায় অফিসার মো: শরিফুল ইসলাম ভূইয়া, মো: আক্তার হোসেন, এমপি প্রতিনিধি মেহেদী হাসান, সিরাজুল হক, শাহজাহান সিরাজ ও মো: আলী আশরাফ।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায় সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।
আলোচনা সভা শেষে সমবায় কার্যক্রমে বিশেষ অবদান রাখায় সমবায় সদস্যদের মাঝে পুরস্কার, সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়। এতে বিশেষ ও অন্যান্য ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে পুরস্কৃত হয়েছে ‘স্বনির্ভর শ্রমজীবী সমবায় সমিতি লি:। 
অনুষ্ঠানে  সম্মাননা স্মারক গ্রহণ করছেন, স্বনির্ভর শ্রমজীবী সমবায় সমিতি লি: এর সাধারণ সম্পাদক (এমডি) মো: মাজহারুল আনোয়ার। তাকে পুরস্কার প্রদান করছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজিব মাহমুদ মিঠুন, জেলা সমবায় কর্মকর্তা মো: সালমান ইকবাল ও উপজেলা সমবায় কর্মকর্তামো: শরিফুল ইসলাম ভূইয়াসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এসময়  উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি হাজেরা খাতুন রুমা, ক্যাশিয়ার সূচনা আক্তার রিয়া, সহ ক্যাশিয়ার ফারজানা আক্তার, এডভোকেট শরীফ উদ্দিন আহমদ ও শাফায়েত হোসেন কাইয়ুম।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২