মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
২৬ কার্তিক ১৪৩৩
এইচএসসির উত্তরপত্র পুনর্মূল্যায়নে
কুমিল্লা বোর্ডে ৯২ হাজার আবেদন
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১০.১১.২০২৬ ১:৪৩ এএম |

কুমিল্লা বোর্ডে ৯২ হাজার আবেদনতানভীর দিপু: 
কুমিল্লা বোর্ডে এইচএসসি - ২০২৬ উত্তরপত্র পুনর্মূল্যায়নের ৯২ হাজার ৭৭৬ আবেদন জমা হয়েছে। এর মধ্যে বাংলা, ইংরেজি ও আইসিটিতে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে বলে জানিয়েছেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোঃ শফিকুল ইসলাম।  
গত ৮ নভেম্বর পর্যন্ত উত্তরপত্র পুনর্মূলায়ণের শেষ তারিখ ছিল।  আগামী ২৩ নভেম্বর এর ফলাফল ঘোষণা করার কথা রয়েছে। 
পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ শফিকুল ইসলাম বলেন,  উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আশানুরূপ আবেদন জমা পড়েছে। আমরা প্রস্তুত রয়েছি এবং সময় মত পুনমূল্যায়ন করে ফলাফল দেয়া সম্ভব হবে বলে আশা করছি। 
এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে এবার কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার গতবারের চেয়ে কমে ৪৮ দশমিক ৪ শতাংশ হয়েছে। ২০২৫ সালে এ হার ছিল ৪৮ দশমিক ৮৬ শতাংশ।
এবার মোট ৯২ হাজার ১৬২ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪৪ হাজার ৭২৭ জন। জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন।
কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, এইচএসসির ফলাফলের পরিসংখ্যান মতে কুমিল্লা শিক্ষাবোর্ডে এবারও ছাত্রদের চেয়ে মেয়েদের ফলাফল ভাল হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রী ৫৫ হাজার ৪৩৪ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৮ হাজার ৪১৫ জন। ছাত্রদের ৩৬ হাজার ৭২৮ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৫ হাজার ৮৫৭ ।
শিক্ষাবোর্ড দেওয়া তথ্যে আরও জানা গেছে, এবার এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে মোট ৪৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাস করেছে চারটি শিক্ষা প্রতিষ্ঠানে এবং কোন পরীক্ষার্থী পাস করেনি ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে।
বোর্ডের বিগত কয়েক বছরের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ২০২২ সাল থেকে গত পাঁচ বছরের মধ্যে এবারই সর্বনিম্ন পাসের হার দেখল কুমিল্লা বোর্ড। এর আগে ২০২২ সালে পাসের হার ছিল ৯০ দশমিক ৭২ শতাংশ, ২০২৩ সালে ৭৫ দশমিক ৩৯ শতাংশ, ২০২৪ সালে ৭১ দশমিক ১৫ শতাংশ এবং ২০২৫ সালে তা নেমে আসে ৪৮ দশমিক ৮৬ শতাংশে। চলতি বছর সেই ধারা অব্যাহত থেকে তা নেমে দাঁড়িয়েছে ৪৮ দশমিক ০৪ শতাংশে।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২