মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
২৬ কার্তিক ১৪৩৩
ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন এলাকায় কুসিকের মশক নিধন অভিযান
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১০.১১.২০২৬ ১:৪১ এএম |

ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন এলাকায় কুসিকের মশক নিধন অভিযানডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবিস্তার রোধে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধন অভিযান পরিচালনা করেছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক)। সোমবার (৯ নভেম্বর) নগরীর ৯ ও ২৩ নম্বর ওয়ার্ডসহ ২৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এ কার্যক্রম চালানো হয়।
অভিযানের অংশ হিসেবে ৯ নম্বর ওয়ার্ডের বাগিচাগাঁও জেলা পরিষদ মার্কেট, মেইন রোড, পুলিশ লাইন-বাগিচাগাঁও রোডের পশ্চিম পাশ, ফায়ার সার্ভিসের পুকুরপাড়, আইডিয়াল কলেজ রোডের উভয় পাশ, রানীর বাজার রোড, রানীর বাজার মোড়, অশোকতলা চৌমুহনী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়সংলগ্ন এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
২৩ নম্বর ওয়ার্ডের চাঙ্গিনী উত্তর মোড় থেকে দক্ষিণ মোড়, বাতাবাড়িয়া রোড, উমর গাজী রোড, চাঙ্গিনী বাজার জামে মসজিদ রোড, কোটবাড়ি পুলিশ ফাঁড়ি রোড, মৈশান ভিলা রোড, ইনসাফ হাসপাতাল রোড, সার্ভেয়ার বাড়ি, চাঙ্গিনী কবরস্থান রোড, দক্ষিণ গাজীপুর, মাতৃছায়া স্কুল অ্যান্ড কলেজ রোড ও চাঙ্গিনী দক্ষিণপাড়ায় অভিযান চালানো হয়।
এ ছাড়া ২৪ নম্বর ওয়ার্ডের শালবন বিহার রোড, কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোড, শালবন বিহার সরকারি প্রাথমিক বিদ্যালয় রোড, সালমানপুর মধ্যপাড়া ঈদগাহ রোড, সালমানপুর মধ্যপাড়া, গাবতলী বেবি স্ট্যান্ড, গাবতলী বড় বাজার, সালমানপুর দক্ষিণপাড়া, দক্ষিণপাড়া জামে মসজিদ রোড, ঈদগাহ বাড়ি ও রহমানিয়া মডেল স্কুল রোডে কার্যক্রম পরিচালিত হয়।
অন্য গুরুত্বপূর্ণ এলাকার মধ্যে শাকতলা র‌্যাব অফিস, জেলা জজের বাসভবন, কর ভবন, ডা. যোবায়দা হান্নান গলি, কুমিল্লা নিউ মার্কেট ও কুমিল্লা জিলা স্কুল রোডেও মশক নিধন অভিযান চালানো হয়।
অভিযানে স্প্রে মেশিনের মাধ্যমে এডিস মশার লার্ভা ধ্বংসে লার্ভিসাইড এবং ফগার মেশিনের মাধ্যমে পূর্ণবয়স্ক মশা নিধনে অ্যাডাল্টিসাইড প্রয়োগ করা হয়।
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে নিজ নিজ বাসাবাড়ি, ছাদ, বারান্দা ও আশপাশে পানি জমতে না দেওয়ার অনুরোধ জানিয়েছে সিটি করপোরেশন। বিশেষ করে ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার ও পানির পাত্র নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে।




















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২