মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
২৬ কার্তিক ১৪৩৩
চান্দিনায় ২০ মামলায় পরোয়ানাভুক্ত ৮ মামলায়সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১০.১১.২০২৬ ১:৪২ এএম |

চান্দিনায় ২০ মামলায় পরোয়ানাভুক্ত ৮ মামলায়সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তারকুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় ২০টি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামি মো. রফিকুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে থাকা পরোয়ানার মধ্যে আটটি সাজা পরোয়ানা।
রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা মহানগরীতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে চান্দিনা থানা পুলিশ।
গ্রেপ্তার রফিকুল ইসলাম চান্দিনা পৌর আওয়ামী লীগের সহসভাপতি ও চান্দিনা উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ। তিনি চান্দিনা পৌরসভার হারং এলাকার খিজির মিয়ার বাড়ির ফজলুর রহমান ও রুফিয়া বেগমের ছেলে।
পুলিশ জানায়, কুমিল্লার পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ও দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। চান্দিনা থানার এসআই সুষ্ময় দাশ গুপ্ত ও এএসআই সাম্যশ্রী বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযানে অংশ নেয়।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২