শনিবার ● ৭ নভেম্বর ২০২৬
২৩ কার্তিক ১৪৩৩
কুমিল্লায় ‘টিএন ক্যাফে অ্যান্ড বিস্ট্রো’র উদ্বোধন
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ০৬.১১.২০২৬ ১:১৬ এএম |

কুমিল্লায় ‘টিএন ক্যাফে অ্যান্ড বিস্ট্রো’র উদ্বোধনএম হাসান ।।
স্বাদের বৈচিত্র্য, আধুনিকতার ছোঁয়া আর নান্দনিক পরিবেশের মেলবন্ধনে কুমিল্লা নগরীর খাদ্যপ্রেমীদের জন্য উন্মোচিত হলো নতুন এক স্বাদের দুয়ার। বিদেশি ফ্লেভার, উন্নতমানের খাবার এবং আধুনিক ক্যাফে সংস্কৃতির সমন্বয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘টিএন ক্যাফে অ্যান্ড বিস্ট্রো’। যার মাদার ব্রাঞ্চ কুমিল্লার সুনামধন্য 'পিয়াসা বেকারী এন্ড সুইটস'। 
যাদের খাবারের মান সম্পর্কে নগরীর সকলে পূর্ব থেকেই অভিজ্ঞ।
নগরীর পুলিশলাইন মোড়ের মেডিসিটি টাওয়ারের প্রথম তলায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে পিয়াসা বেকারির মালিক ফয়েজ উল্লাহ পিয়াস ও জাবিউল্লাহ পিয়াল এই প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।
কেবল খাবার পরিবেশন নয়, বরং স্বাদ, গুণগত মান, নান্দনিক পরিবেশ ও সাশ্রয়ী মূল্যের সমন্বয়ে গ্রাহকদের জন্য একটি ভিন্নধর্মী অভিজ্ঞতা তৈরি করাই টিএন ক্যাফে অ্যান্ড বিস্ট্রোর মূল লক্ষ্য। দেশীয় খাবারের পাশাপাশি বিদেশি স্বাদের বৈচিত্র্য নিয়ে সাজানো হয়েছে প্রতিষ্ঠানটির খাবারের আয়োজন। আধুনিক সাজসজ্জা ও মনোরম পরিবেশে পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর জন্য নতুন এই ক্যাফে হয়ে উঠতে পারে নগরবাসীর অন্যতম আকর্ষণীয় গন্তব্য।
উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে রাখা হয় বিশেষ উপহারের আয়োজন। সব খাবারে বিশেষ ছাড়ের পাশাপাশি যেকোনো অর্ডারের সঙ্গে বিনামূল্যে ক্যাপুচিনো কফি পরিবেশনের ঘোষণা দেওয়া হয়। আর উদ্বোধনের প্রথম দিনেই সেই আয়োজন ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। 
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত খবর ও আকর্ষণীয় আয়োজনের কথা জানতে পেরে পরিবার-পরিজন এবং বন্ধুদের নিয়ে ছুটে আসেন অসংখ্য খাদ্যপ্রেমী। ফলে উদ্বোধনের দিনেই ক্রেতাদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো ক্যাফে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-০৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ও বর্তমান ১ নম্বর সহ-সভাপতি এবং কুমিল্লা দোকান মালিক সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতি মো. শওকত আলম বকুল। এছাড়া উপস্থিত ছিলেন কুমিল্লা দোকান মালিক সমিতির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম ভূঁইয়া মঞ্জু।
কুমিল্লা দোকান মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি আবু তাহেরের মালিকানাধীন এই ক্যাফে অ্যান্ড বিস্ট্রোর উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা মডার্ন হাই স্কুলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হুসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম টিপু, বুড়িচং উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউসার সবুজসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২