মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া ।।
কুমিল্লার বরুড়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ নভেম্বর সকাল ১০টায় করব সমবায়, গর্ব দেশ সবার জন্য বাংলাদেশ, এই প্রতিপাদ্যের আলোকে বরুড়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আমির আলী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মাহে আলম, উপজেলা মৎস্য অফিসার সুরাইয়া জামান নিতু, উপজেলা প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ ফয়সাল আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন ভুইঁয়া, বরুড়া থানা অফিসার ইনচার্জ তদন্ত সঞ্জয় কুমার সরকার। দেওড়া গ্রাম সমবায় সমিতির সভাপতি মোঃ তোফায়েল হোসেন আমির এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন দিয়া সমবায় সমিতির সভাপতি মোঃ আবুল কাশেম, বরুড়া পৌরসভা বিএনপির য্গ্মু সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, বরুড়া উপজেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক মোঃ জসিম উদ্দিন চৌধুরী, বাঁচার ঠিকানা উন্নয়ন সংস্থার চেয়ারম্যান স্বপন মজুমদার, খোশবাস দঃ ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোঃ আবদুর রব, খারুল গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মোঃ মনিরুল ইসলাম, দেওড়া সূর্য উদয়ন সমবায় সমিতির সহ সভাপতি সুলতান আহমেদ খন্দকার, বরুড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মোঃ শাহ ইমরান, গালিমপুর ইউনিয়ন দুগ্ধ সমবায় সমিতির সভাপতি মোঃ আলী ইমাম।
সমবায় সমিতির প্রতিনিধিদের বক্তব্যে বক্তারা বলেন বিভিন্ন সময়ে সমবায় অধিদপ্তর থেকে সমবায় সমিতির নিবন্ধনের মাধ্যমে বিভিন্ন সময় এলাকাভিত্তিক সমবায় সমিতি প্রতিষ্ঠিত হলেও বিভিন্ন প্রতিকূল অবস্থা সরকারের পরিবর্তন প্রেক্ষাপট পরিবর্তনের কারণে কৃষক ও দিন মজুরদের শ্রমে অর্জিত এ সমবায় সমিতি গুলো বহু এলাকায় বিলীন হওয়ার পথে, এ সমবায় সমিতি গুলোর মাধ্যমে সমাজের অসহায় মানুষের কল্যাণে কাজ করা, শিক্ষার মান উন্নয়ন, কৃষকের উন্নয়ন, মাদক প্রতিরোধ, গরীব অসহায় পরিবারের কন্যা সন্তানের বিয়ে দেওয়া, বৃক্ষরোপন সহ বিভিন্ন সামাজিক কাজে অগ্রণী ভূমিকা রেখে আসছে। দুঃখজনক হলেও সত্য কিছু কিছু এলাকায় সমবায় সমিতি গুলো বিনষ্ট হওয়ায় এই সেবা থেকে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে। সভায় বক্তারা সরেজমিনের তদন্তের মাধ্যমে সমবায় সমিতি গুলোকে জাগিয়ে তোলার জন্য সহযোগিতা কামনা করেন।
