সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩
কুবিতে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম |

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শাখা ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে জাতীয়তাবাদী চেতনা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও কর্মপরিকল্পনা তুলে ধরতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। 
৭ নভেম্বর দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, একাডেমিক ও প্রশাসনিক ভবন এবং মূল ফটকে পোস্টার সাঁটানো হয়। এ ছাড়া ৮ নভেম্বর (রবিবার)  জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শন, রাজনৈতিক চিন্তাধারা এবং স্বনির্ভর বাংলাদেশ গঠনে তাঁর কর্মপরিকল্পনা নিয়ে একটি আলোচনা সভা রয়েছে বলে ছাত্রদল জানায়।
এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব আবুল বাশার বলেন, ‘৭ নভেম্বরের চেতনা থেকে শিক্ষা নিয়ে তরুণ প্রজন্মকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। আমরা ক্যাম্পাসে ঐক্য, সহাবস্থান ও শিক্ষার্থীবান্ধব রাজনীতির পরিবেশ গড়ে তুলতে চাই। কোনো প্রতিহিংসা, দখলদারত্ব কিংবা বিভাজনের রাজনীতি নয়; বরং সব শিক্ষার্থীর অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে ছাত্রদল কাজ করবে। পাশাপাশি ভোটাধিকার, বাক্স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা পালন করবে।’
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে জাতীয়তাবাদ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চিন্তা-ধারণা ও কর্মপরিকল্পনা ছড়িয়ে দিতে আমরা এসব কর্মসূচি নিয়েছি। আমাদের প্রত্যাশা, শিক্ষার্থীরা জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও মানুষের জন্য কাজ করার অঙ্গীকার নিয়ে এগিয়ে যাবেন।’












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২