সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩
বুড়িচংয়ে ইসলামী ফ্রন্টের  ইউনিয়ন কমিটি গঠিতআহবায়ক মাও: মিজান, সদস্য সচিব: নুরুল কবির
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম |

বুড়িচং প্রতিনিধি।।
সুন্নি ও সূফীবাদী মানুষের আস্থার ঠিকানা ও
সুন্নি  মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত একমাত্র জাতীয় রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট  বুড়িচং উপজেলার ২ নং বাকশীমূল ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে।
৭ নভেম্বর, শনিবার বাদ মাগরিব কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর বাজার জামে মসজিদ প্রাঙ্গনে মাওলানা মো: মিজানুর রহমান এর সভাপতিত্বে কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বুড়িচং উপজেলা কমিটির সদস্য সচিব ও জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক লেখক ও সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।
বক্তব্য রাখেন,  সাবেক ছাত্রনেতা ও জেলা ইসলামী ফ্রন্টের সদস্য মাওলানা মো: গোলাম কিবরিয়া, মাওলানা সৈয়দ নুরুল কবির আতাউল, মো: আবদুল ওয়াদুদ, হাফেজ মো: ইসমাইল, হাফেজ মো: ইকরাম উদ্দিন, মো: মেহেদী হাসান অপু, মো: ইকবাল হোসেন চৌধুরী, মো: আদিল উদ্দিন ও ফারুক আহমেদ।
উক্ত সভায় মাওলানা মো: মিজানুর রহমানকে আহবায়ক, সৈয়দ নুরুল কবির আতাউলকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ২ নং বাকশীমূল ইউনিয়ন আহবায়ক কমিটি আগামী ৩ মাসের জন্য ঘোষণা করা হয়েছে।
এসময় গতকাল ৭ নভেম্বর ভোর রাতে বাকশীমূল ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার শিক্ষা সফর উপলক্ষে কক্সবাজার যাওয়ার পথে দুর্ঘটনায় আহত ও নিহতদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত   করা হয়।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২