সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩
জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে কুমিল্লা সদর দক্ষিণে বর্ণাঢ্য শোভাযাত্রা
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম |

মো. মিজানুর রহমান ।।
জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা আজ রবিবার (৮ নভেম্বর) সকাল ১০.৩০ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়। ‘করবো সমবায়, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালন উপলক্ষ্যে নানা কর্মসূচী পালন করা হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ জামাল হোসেন। 
এসময় উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মেজবাহ্ উদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জোনায়েদ কবির খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সালাহ উদ্দিন মাহমুদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা চৌধুরী ফিহান ছন্দ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোছাঃ শামীমা শারমীন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহান আরা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তারসহ বিভিন্ন সমবায় সমিতির কর্মকর্তাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২