শনিবার ● ৭ নভেম্বর ২০২৬
২৩ কার্তিক ১৪৩৩
বরুড়ায় ১,৪০০ ইয়াবাসহ গ্রেপ্তার ২; বেড়া ভেঙে পালালেন আরেকজন
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া ।।
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ০৭.১১.২০২৬ ১:৫০ এএম |

বরুড়ায় ১,৪০০ ইয়াবাসহ গ্রেপ্তার ২; বেড়া ভেঙে পালালেন আরেকজন
গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে পুলিশের বিশেষ অভিযান। গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার বরুড়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ১ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক কারবারে ব্যবহৃত একটি সুজুকি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে টিনের বেড়া ভেঙে পালিয়ে যান আরও এক ব্যক্তি।
শুক্রবার (৬ নভেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার দক্ষিণ শিলমুড়ি ইউনিয়নের বালুয়া গ্রামের পশ্চিমপাড়ায় আবুল হোসেনের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন একই গ্রামের মো. মিঠুন (২৭) ও মরিয়ম আক্তার (২২)। পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযান চলাকালে ওই এলাকার মো. হাসান (৩০) নামে এক ব্যক্তি টিনের বেড়া ভেঙে রাতের অন্ধকারে পালিয়ে যান।
বরুড়া থানা পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন কৌশলে মাদক কারবার পরিচালনা করে আসছিলেন।
তাঁদের কর্মকাণ্ডের ওপর দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি চালানোর পর গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হকের নেতৃত্বে অভিযানে অংশ নেন উপপরিদর্শক (এসআই) নাছির উদ্দীন, এসআই সাইফুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) কামরুল হাসানসহ পুলিশের একটি চৌকস দল।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ইয়াবা ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পালিয়ে যাওয়া ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২