শনিবার ● ৭ নভেম্বর ২০২৬
২৩ কার্তিক ১৪৩৩
দেবিদ্বারে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে মাদক কারবারি আটক
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম |

শাহীন আলম ।।
কুমিল্লার দেবিদ্বারে মাদকের মামলায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে ১০০ পিস ইয়াবাসহ কাজী এনামুল হাসান নামে অপর এক কারবারিকে আটক করেছে দেবিদ্বার থানা পুলিশ। আটক কাজী এনামুল হাসান (৩৩) দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নোয়াবগঞ্জ এলাকার আবদুস ছালামের ছেলে।   
বৃহস্পতিবার (৫নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দেবিদ্বার থানার উপপরিদর্শক (এসআই) তানভীর  হাসান  নেতৃত্বে একদল পুলিশফতেহাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নোয়াবগঞ্জ এলাকার কাজী বাড়িতে মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে অভিযান চালায়। এসময় এনামুল হাসানকে সন্দেহ হলে তার শরীর তল্লাসী করে পরিহিত প্যান্টের বাম পকেটে থাকা একটি নীল রঙের এয়ারটাইট পলিব্যাগ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় অপর রাসেল নামে অপর এক ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। 
এসআই তানভীর হাসান বলেন, বৃহস্পতিবার সকালে মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে কাজী এনামুল হাসান জিজ্ঞাসাবাদে অসংলগ্ন কথাবার্তা বলায় সন্দেহ হলে তার শরীর তল্লাসী করে প্যান্টের পকেটে ১০০ পিস ইয়াবা পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এনামুল জানায়, ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর গ্রামের রাসেল নামের এক ব্যক্তির কাছ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করেন তিনি। পরে সেগুলো বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিলেন।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মনিরুজ্জামান বলেন, গ্রেপ্তার কাজী এনামুল হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ একাধিক মামলা রয়েছে। অন্যদিকে পলাতক রাসেলের বিরুদ্ধেও ব্রাহ্মণপাড়া থানায় একটি মামলা রয়েছে। তাঁকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় কাজী এনামূল হাসান ও পলাতক রাসেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় দেবিদ্বার থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। শুক্রবার (আজ) সকালে তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলহাজতে পাঠানো হবে।  

 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২