শনিবার ● ৭ নভেম্বর ২০২৬
২৩ কার্তিক ১৪৩৩
চৌদ্দগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতিদিবস উদযাপনে প্রশাসনের প্রস্তুতি
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম |

চৌদ্দগ্রাম প্রতিনিধি: ৭ নভেম্বর শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা করেছে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়। বক্তব্য রাখেন উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ শহিদুল করিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার, পুলিশ কর্মকর্তা নুর নবী, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সাধারন সম্পাদক বেলাল হোসাইন, জামায়াত নেতা ভিপি জাহাঙ্গীর, জাফর ইকবাল লিটন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ লতিফুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি খোরশেদ আলম, পৌরসভা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক এছাক ব্যাপারীসহ দপ্তর প্রধান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইউপির প্যানেল চেয়ারম্যানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২