শনিবার ● ৭ নভেম্বর ২০২৬
২৩ কার্তিক ১৪৩৩
স্থলবন্দর শ্রমিক কল্যাণ জামে মসজিদ ৯ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম |

কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিবির বাজার স্থলবন্দর শ্রমিক কল্যাণ জামে মসজিদ কমিটির আয়োজনে ৯ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি ছিলেন ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরীর সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম। 
মাহফিলে প্রধান আকর্ষণ হিসেবে তাফসীর পেশ করেন মুফাসসিরে কুরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক মুফতি আলী হাসান উসামা।
বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন কুমিল্লা মহানগরীর সেক্রেটারি মুফতি মাওলানা বেলাল হোসাইন হেলালী।
স্থানীয় ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী বিশিষ্ট সমাজ সেবক মোঃ নুর হোসেনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন ওয়্যারহাউস ফুড প্রোডাক্টসের সিইও এবং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ওয়াহিদুর রহমান চৌধুরী,
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেনমাওলানা আব্দুল কাইয়ুম,শ্রমিক কল্যাণ কুমিল্লা মহানগরীর সাধারণ সম্পাদক এডভোকেট জিল্লুর রহমান, অধ্যাপক তালাত মাহমুদ মাসুক, আনিছুর রহমান ও মো. মাহে আলম।  বিশেষ ওয়ায়েজ হিসেবে আলোচনা করেন হযরত মাওলানা মাহবুবুর রহমান ও সাইফুল্লাহ আনসারী।
মাহফিলে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা পবিত্র কুরআনের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২