শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩
বরুড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম |

মোঃ ইলিয়াছ আহমদ বরুড়া ।।
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার বরুড়ায় অংশগ্রহণমূলক আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধনী কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী এ ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি নতুন কুড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয় বরুড়া উপজেলা প্রশাসন।
এ উপলক্ষে বরুড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
বরুড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি, উপজেলা সহকারী কমিশনার ভূমি আহসান হাফিজ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মৎস্য কর্মকর্তা সুরাইয়া জাহান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহির হক স্বপন, সাংগঠনিক সম্পাদক মো: নুরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন পাটোয়ারী, সাধারণ সম্পাদক মফিজুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির মূল লক্ষ্য দেশের তৃণমূল পর্যায় থেকে শিশু-কিশোরদের মধ্যে লুকিয়ে থাকা ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা এবং তাদের বিকাশের সুযোগ তৈরি করা। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি নতুন প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ এবং সৃজনশীল করে গড়ে তোলার প্রত্যাশা রয়েছে এ উদ্যোগে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ কর্মসূচির মাধ্যমে বরুড়ার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় ক্রীড়াপ্রতিভা উঠে আসবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবে স্থানীয় শিশু-কিশোররা।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২