চৌদ্দগ্রাম প্রতিনিধি: চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের নানকরা ইউনিট জামায়াতের সভাপতি মাওলানা আবুল খায়ের মজুমদার অসুস্থজনিত কারণে মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লা টাওয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। বুধবার বাদ আসর নানকরা ঈদগাঁহ মাঠে মরহুমের ছেলে হাফেজ আতাউল্লাহর ইমামতিতে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এরআগে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, নানকরা আয়েশা ছিদ্দিকা(রাঃ) মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা মজিবুর রহমান ভুঁইয়া, বাতিসা ইউনিয়ন জামায়াতের আমীর সাইয়েদ রাশীদুল হাসান জাহাঙ্গীর, নানকরা গ্রামের মোঃ আবু ইউসুফ। নামাজে জানাযা শেষে মরহুম আবুল খায়ের মজুমদারের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
