বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩
কুমিল্লা পাঠশালা কলেজে এইচএসসি উত্তীর্ণদের সংবর্ধনা, পাসের হার ৭৮.৫৭ শতাংশ
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম |

এইচএসসি পরীক্ষায় আশাব্যঞ্জক ফলাফল অর্জন করায় উত্তীর্ণ শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনা ও মিষ্টিমুখ করিয়েছে কুমিল্লা পাঠশালা কলেজ। শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং অভিভাবক-শিক্ষকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার করতে বুধবার (৪ নভেম্বর) কলেজ প্রাঙ্গণে এক আনন্দঘন মিলনমেলার আয়োজন করা হয়।
কুমিল্লা পাঠশালা কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ম্যানেজিং কমিটির সেক্রেটারী বিশিষ্ট সমাজ সেবক আন্তর্জাতিক সেচ্ছাসেবী সংগঠনের সদস্য এপেক্সিয়ান মো. আবুল কালাম রাসেল। এ সময় কলেজ ইনচার্জ মোহাম্মদ শাহ আলমসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও তাৎক্ষণিক সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি তাদের মিষ্টিমুখ করিয়ে আনন্দ ভাগাভাগি করেন কলেজের শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা। শিক্ষার্থীদের সাফল্যে পুরো অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অভিভাবকরাও সন্তানদের অর্জনে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন।
এ বছর এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৪৮ শতাংশ এবং সারাদেশে গড় পাসের হার ৫২ শতাংশ। সেখানে কুমিল্লা পাঠশালা কলেজে পাসের হার দাঁড়িয়েছে ৭৮ দশমিক ৫৭ শতাংশ। বোর্ড ও জাতীয় পর্যায়ের পাসের হারের তুলনায় কলেজটির ফলাফল উল্লেখযোগ্যভাবে এগিয়ে রয়েছে।
কলেজ সূত্রে জানা যায়, এবার যারা উত্তীর্ণ হতে পারেনি, তাদের মধ্যে ১১ জন একটি বিষয়ে এবং বাকি দুজন দুটি বিষয়ে অকৃতকার্য হয়েছে। তবে এসব শিক্ষার্থীর সবারই পুনঃপরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হওয়ার সুযোগ রয়েছে। ফলে তাদের ভবিষ্যৎ নিয়েও আশাবাদী কলেজ কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের পেছনে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও যোগ্যতা অর্জনের মাধ্যমেও শিক্ষার্থীদের ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে হবে।
উল্লেখ্য, কুমিল্লা শিক্ষা বোর্ড ও জাতীয় পর্যায়ের পাসের হারের তুলনায় কুমিল্লা পাঠশালা কলেজের ৭৮ দশমিক ৫৭ শতাংশ পাসের হার প্রতিষ্ঠানটির জন্য একটি ইতিবাচক অর্জন। এই সাফল্যকে সামনে রেখে আগামী দিনেও শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জনে কলেজ কর্তৃপক্ষ কাজ করে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২