বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩
বুড়িচংয়ে ইসলামী ফ্রন্টের ৬নং ময়নামতি ইউনিয়ন কমিটি গঠিত
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম |

বুড়িচং প্রতিনিধি।। সুন্নি মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত একমাত্র জাতীয় রাজনৈতিক সংগঠন এবং সুন্নি ও সূফীবাদী মানুষের আস্থার ঠিকানা বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লার বুড়িচং উপজেলার ৬ নং ময়নামতি আদর্শ ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে।
গতকাল ৩ নভেম্বর (মঙ্গলবার) বাদ এশা ময়নামতি রুফিয়া খাতুন স্কুল এন্ড কলেজ মিলনায়তনে মো: সেলিম ভূইয়া রেজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক ও বুড়িচং উপজেলা সদস্য সচিব জননেতা, কলামিষ্ট গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।
বিশেষ অতিথি ছিলেন জেলা ইসলামী ফ্রন্টের সাহিত্য ও সাংস্কৃতিক  সম্পাদক মো: আবুল খায়ের রেজভী এবং বুড়িচং উপজেলা রেজভীয়া দরবার কমিটির সভাপতি ডা: আমজাদ হোসেন রেজভী।
এসময় বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ রবিউল হাসান রেজভী,মো: রাশেদুল হক মন্টু, শাহাদাৎ হোসাইন, মো: আনিছুর রহমান শাহপুরী,মোতাহের হোসেন রেজভী, মো: মনির হোসেন ভূইয়া, মো: আজাদ হোসেন ভূইয়া, মো: খলিলুর রহমান মুন্সি, মো: তাজুল ইসলাম মাইজভান্ডারী, আবদুল মোমেন রেজভী, আলী হোসেন সওদাগর ও মো: সেকান্দর আলী।
আলোচনা, পরামর্শ ও সর্বসম্মত  সিদ্ধান্ত মোতাবেক মো: সেলিম ভূইয়া রেজভীকে আহবায়ক, মো: আনিছুর রহমান শাহপুরীকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ৬ নং ময়নামতি আদর্শ ইউনিয়ন কমিটি এবং ৪ সদস্যের উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটি আগামী ৩ মাসের মধ্যে বিভিন্ন দরবার,প্রতিষ্ঠান ও ব্যক্তিদের সাথে সমন্বয় করে পূর্ণাঙ্গ কমিটির আয়োজন করবে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২