বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩
মনোহরগঞ্জে উইন স্টার মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালচ্যাম্পিয়ন সাতেশ্বর একাদশ
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম |

মনোহরগঞ্জ প্রতিনিধিঃকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়নের সাতেশ্বর গ্রামের মধ্যপাড়ায় উইন স্টার ক্লাব আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে সাতেশ্বর বাজারসংলগ্ন মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সাতেশ্বর একাদশ ও ফেনুয়া একাদশ মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে খেলা শেষে ট্রাইব্রেকারে সাতেশ্বর একাদশ জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা রেফায়েত হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও খিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আহসান হাবীব মজুমদার।
বিশেষ অতিথি ছিলেন খিলা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দেলু, চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ইউনুস মিয়া, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাপের রহমান, সাধারণ সম্পাদক হারুন ফরাজী, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোবারক হোসেন টিপু এবং বিএনপি নেতা আব্দুল কাদের ফরাজীসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ বিনোদন ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
টুর্নামেন্ট আয়োজনে উদ্যোগ গ্রহণ করেন উইন স্টার ক্লাবের বেলাল হোসেন, শাহাদাত হোসেন, শাহাদাত খান ও আবুল বাশারসহ স্থানীয় যুবকরা। তাঁদের সার্বিক সহযোগিতায় টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হয়।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২